News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নেহরু ও ইন্দিরা গান্ধীর কৌশলগত ব্যর্থতার জন্য উত্তর-পূর্বাঞ্চলের করিডর সংকট: হিমন্ত বিশ্ব শর্মা
Image

নেহরু ও ইন্দিরা গান্ধীর কৌশলগত ব্যর্থতার জন্য উত্তর-পূর্বাঞ্চলের করিডর সংকট: হিমন্ত বিশ্ব শর্মা

নয়াদিল্লি, ২৫ মে : অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নীতি আয়োগের ১০ম গভর্নিং কাউন্সিল বৈঠকে ভাষণ দিতে গিয়ে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর “কৌশলগত ব্যর্থতা”কে দায়ী করলেন উত্তর-পূর্বাঞ্চলে একটি নিরাপদ ভূ-প্রবেশ করিডরের অভাবের জন্য।

তিনি অভিযোগ করেন, সুযোগ থাকা সত্ত্বেও নেহরু চট্টগ্রামকে ভারতের অংশ করে তুলতে ব্যর্থ হন এবং ১৯৭১ সালে ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করলেও, উত্তর-পূর্বাঞ্চলের জন্য একটি বিস্তৃত ও সুরক্ষিত করিডর প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ হারিয়ে ফেলেন।

হিমন্ত বলেন, স্বাধীনতার আগে অসম ছিল এক সমৃদ্ধ অঞ্চল, যার মাথাপিছু আয় জাতীয় গড়ের তুলনায় বেশি ছিল। তৎকালীন সময়ে ডিব্রুগড় থেকে চট্টগ্রাম পর্যন্ত রেল সংযোগ ছিল এবং ব্রহ্মপুত্র নদ ব্যবহার করা হতো একটি গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে, যা অসমকে চট্টগ্রামসহ বিভিন্ন বন্দর শহরের সঙ্গে যুক্ত করত।

“কিন্তু ১৯৪৭ সালের দেশভাগ এই সব সংযোগ রাতারাতি বিচ্ছিন্ন করে দেয়,” বলেন তিনি। “অসমকে ভারতের সঙ্গে সংযুক্ত রাখে শুধু সংকীর্ণ ও দুর্বল সিলিগুড়ি করিডর, যেটি আজ ‘চিকেন নেক’ নামে পরিচিত।”

তিনি আরও বলেন, চট্টগ্রাম হিল ট্র্যাক্টস অঞ্চলের ৯৭ শতাংশ মানুষ অ-মুসলিম হওয়া সত্ত্বেও, সেই অঞ্চল পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) অংশ করা হয়। এমনকি ১৫ আগস্ট, ১৯৪৭-এ রাঙামাটিতে চাকমা নেতারা ভারতের পতাকা উত্তোলন করেন ভারতভুক্তির আশায়, কিন্তু নেহরু তাতে হস্তক্ষেপ করতে রাজি হননি।

“নেহরুর এই নীরব সম্মতি আমাদের উত্তর-পূর্বাঞ্চলের বৈশ্বিক বাণিজ্য থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। একই রকম একটি সুযোগ এসেছিল ১৯৭১ সালে, কিন্তু ইন্দিরা গান্ধীও তখন করিডর চুক্তির ক্ষেত্রে যথাযথ কৌশল নেননি,” মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, এই সব মুহূর্তে সাহসী নেতৃত্ব থাকলে উত্তর-পূর্ব ভারতের ভৌগলিক এবং অর্থনৈতিক ভবিষ্যত ভিন্ন হতে পারত।

তবে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “দূরদর্শী নেতৃত্বে” এই অঞ্চল আর ইতিহাসের বন্দী নয় বলে দাবি করেন তিনি। বর্তমানে অসম এবং উত্তর-পূর্বাঞ্চল ‘বিকশিত ভারতের’ গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে।

“আমরা জলপথ পুনরুজ্জীবিত করছি, রেল যোগাযোগ ও অবকাঠামো নির্মাণ করে এই অঞ্চলকে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে গড়ে তুলছি,” বলেন তিনি।

উত্তর-পূর্বাঞ্চলের প্রকৃত সম্ভাবনা খুলে দিতে হলে হিমন্ত বিশ্ব শর্মা যে নীতিগত পদক্ষেপগুলোর উপর জোর দেন সেগুলো হল— বিশেষ ট্রান্সপোর্ট ও লজিস্টিক করিডর, জলপথ ও রেল পরিকাঠামোর পুনরুজ্জীবন, শিল্পের জন্য ভর্তুকি ও ইনসেনটিভ, এবং সাশ্রয়ী ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ।

তিনি জোর দিয়ে বলেন, “উত্তর-পূর্ব ভারত প্রান্তিক নয়—এটি একটি কৌশলগত, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সীমান্ত। দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে আমাদের এই অঞ্চল সমৃদ্ধ মানবসম্পদ এবং সম্ভাবনায় পূর্ণ।”

সম্প্রতি চীনে এক সফরের সময় বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধান মুহাম্মদ ইউনুস মন্তব্য করেন, “ভারতের সাতটি রাজ্য, যাদের ‘সেভেন সিস্টারস’ বলা হয়, তারা স্থলবেষ্টিত। সমুদ্রে তাদের কোনও প্রবেশাধিকার নেই। আমরাই এই অঞ্চলের একমাত্র সামুদ্রিক গার্ডিয়ান।”

তিনি আরও বলেন, “এটি চীনের অর্থনীতির একটি সম্প্রসারণের সম্ভাবনা তৈরি করে।” ইউনুসের এই মন্তব্য উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেন, “ভারতের ৬,৫০০ কিলোমিটার দীর্ঘ উপকূলরেখা রয়েছে। বিমসটেক অঞ্চলের বেশিরভাগ দেশের সঙ্গে ভারতের সীমানা রয়েছে এবং এই উপমহাদেশ ও এসিয়ান অঞ্চলের সংযোগ রক্ষায় ভারত একটি প্রধান ভূমিকা পালন করছে। বিশেষ করে আমাদের উত্তর-পূর্বাঞ্চল এখন বিমসটেক সংযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।”

Releated Posts

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026

অসমে সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ-ডিআর ২ শতাংশ বৃদ্ধি, জুলাই থেকে কার্যকর: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): অসম সরকারের কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) ২ শতাংশ…

ByByNews Desk Jun 9, 2026

মণিপুরে ২৬ দিন ধরে তল্লাশি চললেও এখনও নিখোঁজ ২০ নাগা ও কুকি সম্প্রদায়ের সদস্য

ইম্ফল, ৭ জুন (আইএএনএস): মণিপুরের পাহাড়ি জেলাগুলিতে সশস্ত্র গোষ্ঠীর দ্বারা অপহৃত বলে অভিযোগ ওঠা নাগা ও কুকি সম্প্রদায়ের…

ByByNews Desk Jun 7, 2026

অসমে আসছে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, চালু হবে ‘ব্লু ভ্যালিজ’ ক্লাস্টার উদ্যোগ

গুয়াহাটি, ৭ জুন (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে ৮ ও ৯ জুন দু’দিনের সফরে…

ByByNews Desk Jun 7, 2026
Scroll to Top