News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুঙ্গিয়াকামি ব্লকের বিআরসি চেয়ারম্যানকে সিপিআইএম-এর দালাল বলে কটাক্ষ মন্ত্রী বিকাশ
Image

মুঙ্গিয়াকামি ব্লকের বিআরসি চেয়ারম্যানকে সিপিআইএম-এর দালাল বলে কটাক্ষ মন্ত্রী বিকাশ

আগরতলা, ২৪ মে : মুঙ্গিয়াকামি ব্লকের বিআরসি চেয়ারম্যান সুনীল দেববর্মাকে সিপিআইএম-এর দালাল বলে কটাক্ষ করলেন মন্ত্রী তথা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা। শনিবার কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে দক্ষিণ গোকুলনগর এডিসি ভিলেজের অন্তর্গত চিন্তা কুমার মলসুম পাড়ায় অনুষ্ঠিত এক যোগদান সভায় তিনি এ মন্তব্য করেন।

এই সভায় মন্ত্রী বিকাশ দেববর্মা অভিযোগ করেন, বিগত ৩৬ বছর ধরে সিপিআইএম পরিচালিত প্রশাসনিক ব্যবস্থার কারণে এই এলাকার জনজাতি সম্প্রদায় সরকারি বিভিন্ন মৌলিক সুবিধা—যেমন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, শিক্ষার সুবিধা—থেকে বঞ্চিত হয়ে এসেছে। তিনি আরও বলেন, মুঙ্গিয়াকামি বিআরসি-র বর্তমান চেয়ারম্যান সুনীল দেববর্মা এখনও সিপিআইএম-এর দালালের মতো আচরণ করে গরীব জনজাতি মানুষদের সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করছেন।

মন্ত্রী জানান, বর্তমান কেন্দ্রীয় প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গৃহীত জনমুখী উন্নয়নমূলক প্রকল্পে আস্থা রেখে চিন্তাকুমার মলসুম পাড়ার ৩৬ জন ভোটার সিপিআইএম সহ বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। যোগদানকারীদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে তাঁদের দলে স্বাগত জানান মন্ত্রী নিজেই। তিনি জানান, বর্তমান সরকার গরীব মানুষের সরকার, এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সমস্ত সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য।

এই দিনকার যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপি জনজাতি মোর্চা ও কৃষ্ণপুর মণ্ডলের অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃত্বের মধ্যে ছিল স্পষ্ট বার্তা—জনগণের অধিকার রক্ষায় বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ, এবং দীর্ঘদিনের অবহেলিত মানুষদের পাশে দল সবসময় রয়েছে।

Releated Posts

পারমিটবিহীন ব্যাটারিচালিত অটোর দৌরাত্ম্যে ক্ষুব্ধ দূরপাল্লার যানচালকরা, সোনামুড়ায় কয়েক ঘণ্টা বন্ধ যাত্রী পরিষেবা

সোনামুড়া, ২৮ জুন: পারমিটবিহীন ব্যাটারিচালিত অটোর দৌরাত্ম্যের প্রতিবাদে রবিবার সকাল থেকে প্রায় বেলা ১১টা পর্যন্ত যাত্রী পরিষেবা বন্ধ…

ByByReshmi Debnath Jun 28, 2026

খুমুলুংয়ের একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শুনলেন রাজ্যপাল

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রবিবার পশ্চিম ত্রিপুরা জেলার খুমুলুংস্থিত একলব্য মডেল আবাসিক বিদ্যালয়-এ প্রধানমন্ত্রী…

ByByReshmi Debnath Jun 28, 2026

রামকৃষ্ণ মিশনের উদ্যোগে মূল্যবোধভিত্তিক অভিভাবক সম্মেলন, ‘সন্তানকে শুধু সফল নয়, মহৎ মানুষ হিসেবে গড়ে তুলুন’

আগরতলা, ২৮ জুন: রামকৃষ্ণ মিশন, ধলেশ্বরের উদ্যোগে শনিবার বিবেকানন্দ হলে “মানুষ তৈরির শিক্ষা: অভিভাবকের দায়িত্ব” শীর্ষক এক মূল্যবোধভিত্তিক…

ByByReshmi Debnath Jun 28, 2026

দিব্যাঙ্গ সন্তানের ভাতার দাবিতে সরকারের দ্বারস্থ দিনমজুর পরিবার

আগরতলা, ২৮ জুন: সদর মহকুমার কাঞ্চনমালা দাসপাড়া এলাকার এক দরিদ্র দিনমজুর পরিবারের দিব্যাঙ্গ সন্তানের জন্য সরকারি ভাতা না…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top