News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেলে কাটা পড়ে মৃত্যু এক অজ্ঞাত পরিচয় মহিলার
Image

রেলে কাটা পড়ে মৃত্যু এক অজ্ঞাত পরিচয় মহিলার

তেলিয়ামুড়া, ২৩ মে : তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত লাকাই বাজার এলাকায় এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় এক অজ্ঞাত পরিচয় মহিলা ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর নাগাদ রেললাইনের পাশে এক মহিলার দেহ পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে লোকজন ভিড় জমায় এবং পুলিশ’কে খবর দেওয়া হয়। তেলিয়ামুড়া রেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং পরিচয় নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মহিলার নাম-পরিচয় জানা যায়নি, তবে পুলিশ আশেপাশের এলাকায় অনুসন্ধান চালাচ্ছে। স্থানীয়দের মতে, এই ট্রেনলাইন বরাবর অনেক মানুষ চলাচল করে, তাই এই ধরনের দুর্ঘটনা রোধে রেল প্রশাসনকে আরও সতর্ক ব্যবস্থা নিতে হবে। পুলিশ নিশ্চিত করেছে যে মহিলার পরিচয় জানা গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী রেললাইন সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top