News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাচারকালে গবাদি পশু বোঝাই গাড়ি আটক করেন এলাকাবাসী
Image

পাচারকালে গবাদি পশু বোঝাই গাড়ি আটক করেন এলাকাবাসী

আগরতলা, ২৩ মে : পাচারকালে গবাদি পশু বোঝাই গাড়ি আটক করেন এলাকাবাসী। পরবর্তী সময়ে গাড়িতে ভাঙচুর চালায় এবং গাড়ির চালক এবং সহ চালককে মারধর করেন এলাকাবাসী। ওই ঘটনায় গতকাল রাতে কৈলাসহর ধনবিলাস তেরাপাশা এলাকাতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

শুক্রবার দুপুর বেলা উক্ত বিষয় নিয়ে সংবাদ মাধ্যমকে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান, যে বৃহস্পতিবার রাত্রিবেলা টিআর০২এইচ১৯১১ নম্বরের একটি গাড়ি ৫টি গরু নিয়ে ফটিকরায়ের দিক থেকে কৈলাসহরের উদ্দেশ্যে আসছিল, ধনবিলাস তেরাপাশা এলাকায় আসার পর গাড়িটিকে স্থানীয়রা আটক করে এবং গাড়িতে ভাঙচুর চালায় পাশাপাশি গাড়িতে থাকা গাড়ির চালক এবং সহ চালক যথাক্রমে নির্মল পাল এবং দিলওয়ার হোসেনকে মারধুর করে এলাকাবাসী। যার ফলে ওরা আহত হয় বর্তমানে ওরা কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওদের বাড়ি ফটিকরায় থানার অধীনে।

পরবর্তী সময় ঘটনাস্থলে কৈলাসহর থানার পুলিশ ছুটে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে পাশাপাশি নির্মল পাল এবং দিলওয়ার হোসেনের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও সেই গরুগুলির প্রকৃত মালিক বলে এখন পর্যন্ত কেউ দাবি করেনি যার কারণে কৈলাসহর থানার পুলিশ সেই গরুগুলিকে গুরকনাথ গোশালায় প্রেরণ করেছে, পাশাপাশি সেই গাড়িটিকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ বর্তমানে কৈলাসহর থানার হেফাজতে রয়েছে উক্ত গাড়িটি।

সম্ভবত সেই গরুগুলি পাচার করার উদ্দেশ্যে নিয়ে আসছিল ওরা বলে অনেকের ধারণা তবে যাই হোক এই বিষয়ে তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ।

Releated Posts

আনন্দনগরে অটো-বোলেরোর মুখোমুখি সংঘর্ষ, আহত ৩; একজনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার আনন্দনগর ফায়ার স্টেশনের সামনে মঙ্গলবার দুপুরে একটি যাত্রীবাহী অটো এবং একটি…

ByByReshmi Debnath Jun 10, 2026

খোয়াইয়ে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব পরিবার

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ জুন: খোয়াই জেলার চাম্পাহাওর থানাধীন আশারামবাড়ি বিধানসভা এলাকার চামুবস্তিতে এক বৃদ্ধা মহিলার মৃত্যুকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাজধানীতে বেআইনি মাংসের দোকানের বিরুদ্ধে নিগমের অভিযান, একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় বেআইনিভাবে গড়ে ওঠা মাংসের দোকানের বিরুদ্ধে মঙ্গলবার বড়সড় উচ্ছেদ অভিযান…

ByByReshmi Debnath Jun 9, 2026

রাজ্যে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচিতে ১ লক্ষ ৩৪ হাজার ২৯৪ জনকে মাসে ২ হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: সময়ের সাথে তাল মিলিয়ে রাজ্যে ১০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা…

ByByReshmi Debnath Jun 9, 2026
Scroll to Top