News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাবার চুরি করতে গিয়ে এলাকাবাসী থেকে অল্পেতে পালালো চোর, ভেঙে চুরমার চুরিতে ব্যবহৃত গাড়ি
Image

রাবার চুরি করতে গিয়ে এলাকাবাসী থেকে অল্পেতে পালালো চোর, ভেঙে চুরমার চুরিতে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২০ মে: রাবার চুরি করার সময় চোরকে আটক করতে না পারলেও তার অটো গাড়ি আটক করে সে গাড়িটি ভেঙ্গে চুরমার করে দেয় আমজনতা। পরবর্তী সময়ে মধুপুর থানার পুলিশ সেই অটো গাড়িটি উদ্ধার করে নিয়ে যায় মধুপুর থানায়। যদিও অভিযুক্ত চোর রাজু সরকারকে গ্রেপ্তার করতে পারেনি মধুপুর থানার পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, গত কয়েক মাস যাবত মধুপুর বাজার সহ মধুপুর জাম চৌমুহনী এলাকায় বিভিন্ন জায়গায় বারবার চুরি হচ্ছে। কিন্তু একটি চুরির ঘটনায়ও মধুপুর থানার পুলিশ কিংবা এলাকার জনগণ সেই চোরের হদিস পাচ্ছিল না। গত কয়েকদিন পূর্বেও মধুপুর জামচৌমুহনী এলাকায় হরিপদ সাহার রাবার দোকানে প্রচুর পরিমাণে রাবার চুরি করে নিয়ে গিয়েছিল একদল চোর। শেষ পর্যন্ত হরিপদ সাহা সিদ্ধান্ত নেই এখন থেকে রাত্রি বেলা প্রহরাদারের ব্যবস্থা করবে। যথারীতি কয়েকজন মিলে রাত্রিবেলা প্রহরা দিচ্ছিল।

সোমবার রাত আনুমানিক বারোটা থেকে একটা নাগাদ একটি অটো গাড়ি করে যার নম্বর টিআর ০৭- এ – ৩৩৬৯ মধুপুর থানাধীন নোয়াবাড়ি এলাকার রাজু সরকার নামে এক যুবক জাম চৌমুহনী এলাকার হরিপদ সাহার দোকানের পাশে আসে। ঐ সময় রাজু সরকার গাড়িটি রেখে একটি মই নিয়ে ঘরের পেছন দিক দিয়ে ছাদের উপরে উঠে। উপর দিক দিয়ে একটি দরজা রয়েছে সেই দরজাটি খুলে ঘরে প্রবেশের চেষ্টা করে। এমন সময় পাহারা দেওয়া যুবকরা টের পেয়ে দৌড়ে আসে। কিন্তু রাজু সরকার ছাদের উপর থেকে ইট দিয়ে যুবকদের উপর আঘাত করতে থাকে। যার পরিপ্রেক্ষিতে কয়েকজন আহত হয়। কিন্তু রাতের অন্ধকারে ছাদের উপর থেকে চতুর্দিকে ইট মেরে লাফ দিয়ে নিচে পড়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাই রাজু সরকার। যুবকদের চিৎকারে এলাকার জনগণ এগিয়ে আসলে তাকে না পেয়ে উত্তেজিত জনতা তার গাড়িটি ভেঙ্গে চুরমার করে দেয়।

এদিকে মঙ্গলবার দুপুরবেলা হরিপদ সাহার বাড়ির পক্ষ থেকে মধুপুর থানায় তার বিরুদ্ধে অভিযুক্তের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে। যদিও পুলিশ তার সন্ধানে মাঠে নেমেছে। কিন্তু গ্রেফতার করতে পারেনি। তবে হরিপদ সাহার পরিবারের অভিযোগ আরো অনেকে এই চুরি কাজের সাথে জড়িত রয়েছে। রাজু সরকারকে গ্রেফতার করতে পারলে অন্যদের গ্রেপ্তার করা সম্ভব হবে। নিত্যদিন এই এলাকায় যেভাবে চুরি সংগঠিত হচ্ছে পুলিশ যদি সঠিক ভূমিকা পালন করে তাহলে হয়তো কিছুটা কমাতে পারবে। তবে চোর রাজু সরকারের কঠোর শাস্তির দাবি রাখলেন এলাকার জনগণসহ হরিপদ সাহার পরিবার। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজু সরকারের প্রতি ছিছি রব উঠেছে।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top