News Flash

Image

ই-রিক্সা উল্টে গিয়ে দুর্ঘটনায় আহত তিন

আগরতলা, ২০ মে: ধর্মনগরের বটোরাশি এলাকায় ইরিক্সা দুর্ঘটনায় চালকসহ তিনজন আহত হয়েছে। দমকল বাহিনী আহতদের উদ্ধার করে ধর্মনগর হাসপাতালে ভর্তি করিয়েছে।

ঘটনা সম্পর্কে দমকল কর্মীর কাছ থেকে জানা যায়, আজ সকাল দশটা নাগাদ দমকল দপ্তরে খবর আসে ধর্মনগর মহকুমার বটরশি এলাকার জোর কালভার্ট সংলগ্ন স্থানে একটি ই রিক্সা রাস্তার মধ্যে উল্টে যায়। সাথে সাথে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আহতরা রাস্তার মধ্যে বসে আছে। আহত তিন ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা। দমকল কর্মীর কাছ থেকে ই রিক্সার নম্বর এবং আহতদের পরিচয় পাওয়া যায়। আহতদের নাম রতন পাল(৪১), বাড়ি লাল ছড়া ধুপির বন্ধ, মেরি রাংখল(৪৩), বাড়ি শিলং এবং ই রিক্সা চালক বিজয় পাল(৫৯), বাড়ি লালছড়া ধুবিরবন্ধ। ইরিক্সা চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top