News Flash

Image

জলে ডুবে মৃত্যু শিশুর, শোক

ধর্মনগর, ২০ মে: কুর্তি গ্রামে জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে। বাড়ির পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক শিশুর। ঘটনা কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের ডেউবাড়ী ৩ নং ওয়ার্ড এলাকায়।

জানা গেছে জাকির হোসেনের তিন বছরের শিশুসন্তান জাহিদুল হোসেন সে সকালবেলা বাড়ির উঠোনে খেলাধুলা করছিল বলে বাড়ির লোকজনদের দাবি। হঠাৎ সকাল ১১ টার দিকে খবর আসে জাহিদুলের দেহ ভাসছে পাশের বাড়ির পুকুরের জলে। বাড়ির লোকজন ছুটে যান পুকুর পাড়ে ।জড়ো হন এলাকাবাসী। শিশুটির দেহ উদ্ধার করে আনা হয় কদমতলা সামাজিক হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডঃ বিমল দাস প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। বাড়ির লোকজন শিশুর মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন হাসপাতাল চত্বরেই।

পরবর্তী সময়ে ডঃ বিমল দাস কদমতলা থানায় খবর দিলে প্রশাসনিক কর্মকর্তারা ঘটনার স্থলে এসে একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত প্রক্রিয়া শুরু করেন। পরে এদিনই ময়না তদন্তের পর শিশুটির মৃত দেহ সমঝে দেওয়া হয় পরিবার-পরিজনদের হাতে। অকালে একটি শিশুর প্রাণ চলে যাওয়াতে গোটা কুর্তি গ্রাম জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top