News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মদমত্ত অবস্থায় গাড়ি দিয়ে পথচারীকে পিষে মারার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে
Image

মদমত্ত অবস্থায় গাড়ি দিয়ে পথচারীকে পিষে মারার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে

তেলিয়ামুড়া, ২০ মে: মদমত্ত অবস্থায় ব্যক্তিগত গাড়ি দিয়ে নিরীহ এক ব্যক্তিকে প্রাণে মেরে ফেলার মত চাঞ্চল্যকর অভিযোগ উঠল কল্যাণপুর থানার অন্তর্গত কমলনগরের বাসিন্দা জনৈক ভরত দেবনাথের সরকারি কর্মচারী ছেলে সুশান্ত দেবনাথের বিরুদ্ধে।

গতকাল রাত্রি আনুমানিক সাড়ে দশটা নাগাদ বয়স ৪০ এর প্রদীপ দেবনাথ মোহরছড়া বাজার থেকে মোহরছড়া স্কুল সংলগ্ন এলাকা দিয়ে যখন নিজ বাড়িতে যাচ্ছিলেন , তখন অভিযুক্ত সরকারি কর্মচারী সুশান্ত দেবনাথ প্রচন্ড গতিতে ওনার গাড়ি দিয়ে প্রদীপ বাবুকে আঘাত করে অনেকটা দূরে নিয়ে ফেলে দেয় বলে অভিযোগ।

পরবর্তী সময়ে প্রত্যক্ষদর্শীরা উদ্যোগী হয়ে আহত রক্তাক্ত সংজ্ঞাহীন প্রদীপ দেবনাথকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্ব পালনরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরপরই গাড়ি চালক সুশান্ত গাড়িটাকে ঘটনাস্থলে রেখে চম্পট দেয়। এলাকাবাসীদের অভিযোগ সুশান্ত দেবনাথ মদমত্ত অবস্থায় ছিল। এই অবস্থায় গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ। দুর্ঘটনাস্থলে পড়ে থাকা উনার গাড়িতেও মদের বোতল পাওয়া গেছে। এদিকে সূত্র মারফত খবর পাওয়া গেছে স্থানীয় কিছু কিছু মাতব্বর গোছের শাসক দলীয় নেতাদের ম্যানেজ করে নাকি গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার কৌশল করছে সুশান্ত এবং তার পরিবার। যদিও এলাকাবাসীরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top