News Flash

  • Home
  • Uncategorized
  • দু’হাজার টাকার নতুন নোটে ৫৮ লাখ টাকা বাজেয়াপ্তকরল পুলিশ, ধৃত ৮
Image

দু’হাজার টাকার নতুন নোটে ৫৮ লাখ টাকা বাজেয়াপ্তকরল পুলিশ, ধৃত ৮

2000-currencyহায়দরাবাদ, ৬ ডিসেম্বর (হি.স.) : হিসাব বহির্ভূতভাবে টাকা রাখার অপরাধে আটজনকে গ্রেফতার করল পুলিশ| তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৫৮ লাখ টাকা| বাজেয়াপ্ত হওয়া সবগুলো দু’হাজার টাকার নতুন নোট ছিল| ধৃতরা তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ|
জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তারা ওই টাকা সংগ্রহ করেছে| আট থেকে দশ শতাংশ কমিশনে টাকা সংগ্রহ করা হয়েছিল| নতুন টাকার নোট সংগ্রহ করার কারণও তারা জানিয়েছে| তাদের কথায়, হায়দরাবাদে এসে বাতিল হওয়া পাঁচশো ও হাজার টাকার নোটের পরিবর্তে দু’হাজার টাকার নতুন নোট বদলে দেওয়া ছিল মূল লক্ষ্য| সেক্ষেত্রে পুরনো নোট বদলের জন্য ২৫ থেকে ৩০ শতাংশ হারে কমিশন নেওয়া হবে| গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আটজনকে গ্রেফতার করে| পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত টাকাসহ ধৃতদের পাঠানো হয়েছে আয়কর দফতরে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top