News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে রক্তের সংকট নিরসনে উদ্যোগী চন্দ্রপুরে ট্রাক ড্রাইভার মজদুর সংঘ
Image

রাজ্যে রক্তের সংকট নিরসনে উদ্যোগী চন্দ্রপুরে ট্রাক ড্রাইভার মজদুর সংঘ

আগরতলা, ১৭ই মে: ত্রিপুরা রাজ্যে রক্তের সংকট নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘ। শনিবার চন্দ্রপুর আইএসবিটিতে সংঘের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে সংঘের সদস্য সহ একাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

সংঘের সদস্যরা জানান, রাজ্যের বিভিন্ন হাসপাতালে রক্তের চাহিদা প্রতিনিয়ত বেড়ে চলেছে। এমনকি রাজধানী আগরতলাতেও সম্প্রতি রক্তের সংকট প্রকট হয়ে উঠেছে। এই পরিস্থিতিকে সামনে রেখেই রক্তদানের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও সাধারণ মানুষের স্বার্থে এবং রক্ত সংকট নিরসনে এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এই প্রয়াস বলে জানিয়েছেন তারা।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top