News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বজ্রাঘাতে মৃত্যু দুটি বলদের, চরম ক্ষতির মুখে কৃষক
Image

বজ্রাঘাতে মৃত্যু দুটি বলদের, চরম ক্ষতির মুখে কৃষক

বিলোনিয়া, ১৭ই মে: আজ সকালে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার অন্তর্গত ঋষ্যমুখ ব্লকের গাবুর ছড়া এডিসি ভিলেজের যামিনী মজুমদার পাড়ায় বজ্রাঘাতে মৃত্যু হল দুটি বলদের। মৃত বলদ দুটি স্থানীয় কৃষক বিমল মজুমদারের।

ঘটনাটি ঘটে সকালে, যখন কৃষক বিমল মজুমদার ঘাস খাওয়ানোর জন্য বলদ দুটিকে মাঠে বেঁধে রাখেন। হঠাৎ শুরু হয় মুষলধারে বৃষ্টি, সঙ্গে প্রবল বজ্রপাত। এক বজ্রাঘাতেই মাঠেই লুটিয়ে পড়ে বলদ দুটি।

এই আকস্মিক ঘটনায় বিমল মজুমদার মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি জানান, এই দুটি বলদ ছিল তার হালচাষের একমাত্র ভরসা ও সংসারের আয়ের মূল অবলম্বন। বলদ দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লক্ষ টাকা বলে তিনি দাবি করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ঋষ্যমুখ মণ্ডলের মণ্ডল সভাপতি নকুল পাল। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়িয়ে আশ্বাস দেন যে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তর ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top