News Flash

Image

পরকীয়ার জেরে আটক যুবক

আগরতলা, ১৬ মে : অবৈধ সম্পর্কের জেরে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্তের নাম নয়ন রঞ্জন সাহা , বাড়ি মেলাঘর এলাকায়। অভিযোগ পরস্ত্রীর সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে তুলেছিল ওই যুবক। আজ দেখা করতে আসলে তাকে আটক করে উত্তম মধ্যম দেয় ওই গৃহবধূর স্বামী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জানা যায়, ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় সরস্বতী ভৌমিক ও নয়ন রঞ্জন সাহার। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিল তারা। আজ সরস্বতী ভৌমিকের স্বামী সুব্রত দাস তার স্ত্রীকে আটক করতে না পারলেও এডিনগর মিলনচক্র এলাকায় প্রেমিককে আটক করে। হামলায় প্রেমিক-যুবক নয়ন সরকার অল্প বিস্তার আহত হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে নয়ন রঞ্জন সাহা নামে ওই যুবক জানায় সে পেশায় মেডিসিন ব্যবসায়ী। ফেসবুকে প্রায় তিন বছর আগে সরস্বতী ভৌমিকের সঙ্গে তার পরিচয় ঘটে। সেই সূত্র ধরে একাধিকবার সরস্বতী ভৌমিকের সঙ্গে এসে দেখা করেছে। তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠার কথাও সে স্বীকার করেছে। আজ দেখা করতে এসে মিলনচক্র এলাকায় সে গণরোষের মুখে পড়ে। তাকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে ওই গৃহবধূর স্বামী। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top