News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রক্তদানের কোন বিকল্প নেই: সমাজকল্যাণ মন্ত্রী
Image

রক্তদানের কোন বিকল্প নেই: সমাজকল্যাণ মন্ত্রী

আগরতলা, ১৬ মে: রক্তদানের মাধ্যমেই মানুষের অমূল্য জীবনকে রক্ষা করা যায়। তাই রক্তদানের কোনো বিকল্প নেই। আজ কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত জেলাভিত্তিক রক্ত দান শিবিরের উদ্বোধন করে একথা বলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায়।

তিনি বলেন, বাল্যবিবাহ বা অপ্রাপ্তবয়স্ক বিবাহ একটা বড় সামাজিক সমস্যা। যদি অপ্রাপ্তবয়স্ক বধুরা গর্ভবতী হয়ে পড়ে তখন প্রসবের সময় তাদের অতিরিক্ত রক্তের প্রয়োজন পড়ে। এর ফলে রক্তের চাহিদাও বেড়ে যায়। সমাজকল্যাণ মন্ত্রী সমাজের সকল স্তরের মানুষকে বাল্য বিবাহ রোধ বিষয়ে সচেতন হতে আহ্বান জানান। শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা। শিবিরে ২৪ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত দানের পর রক্তদাতাদের সার্টিফিকেট প্রদান করা হয়। রক্তদান শিবিরে বেটি বাঁচাও ও বেটি পড়াও অভিযানের তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top