News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. এল মুরুগন
Image

অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. এল মুরুগন

আগরতলা, ১৬ মে : আজ দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি ব্লকের অধীন পশ্চিম জোলাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের সুধীর সরকার পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্রীয় তথ্য, সম্প্রচার ও সাংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ড. এল মুরুগন।

এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আয়োজিত গোদভরাই অনুষ্ঠানে (স্বাদ ভক্ষণ) তিনি সন্তান সম্ভবা মা পাপিয়া দাসের হাতে ফল, মিষ্টি এবং বস্ত্র তুলে দেন। পরিদর্শনকালে তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের বিষয়ে খোঁজ খবর নেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রাঙ্গণে তিনি একটি লিচু গাছের চারা রোপন করেন। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বাঁশের তৈরি ময়ূর কেন্দ্রীয় তথ্য, সম্প্রচার ও সাংসদীয় বিষয়ক রাষ্ট্রমন্ত্রী ড. এল মুরুগনের হাতে তুলে দিয়ে তাঁকে স্বাগত জানান।

কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর সফরকালে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলায়ু মগ, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত প্রমুখ।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top