News Flash

Image

বাইক ও অটোর সংঘর্ষে আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে:
২০৮ নং জাতীয় সড়কের চলুবাড়ী পঞ্চায়েত সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দিন বাইক ও অটোর সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে আহত ব্যক্তির চিকিৎসা চলছে ধলাই জেলার কুলাই হাসপাতালে।

কমলপুর মহকুমায় যান দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না। প্রতিদিন মহকুমার বিভিন্ন জায়গায় ঘটছে ছোট বড় যান দুর্ঘটনা। বৃহস্পতিবার বিকাল পৌনে ৫ টা নাগাদ ফের কমলপুরের মানিক ভান্ডার–কুমারঘাট ২০৮ নং জাতীয় সড়কের চলুবাড়ী পঞ্চায়েত সংলগ্ন এলাকায় বাইক ও টিও অটো’র সংঘর্ষে এক টিও আরোহী গুরুতর আহত হন। আহত যাত্রীর নাম বিজয় দেববর্মা বয়স (২৪)। আহত যুবকের বাড়ি কমলপুর থানার ধনচন্দ্র পাড়া এডিসি ভিলেজে।

খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। কর্তব্যরত চিকিৎসক তাকে ধলাই জেলার কুলাই হাসপাতাল রেফার করেন। ব্যুরো রিপোর্ট বিটিভি নিউজ।

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top