News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ অফিসে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, শোকস্তব্ধ মধুবন ঝরঝরিয়া এলাকা
Image

বিদ্যুৎ অফিসে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, শোকস্তব্ধ মধুবন ঝরঝরিয়া এলাকা

আগরতলা, ১৫ মে : বিদ্যুৎ অফিসের পরিত্যক্ত কোয়াটার থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল আমতলী থানার অন্তর্গত মধুবন ঝরঝরিয়া এলাকায়। মৃত যুবকের নাম ইন্দ্রজিৎ ভৌমিক (৩০)। স্থানীয়রা জানিয়েছে , বুধবার সন্ধ্যায় কোনো কারণে অভিমানে বাড়ি থেকে বেরিয়ে যায় ইন্দ্রজিৎ। তারপর থেকেই তার খোঁজে ব্যাকুল হয়ে ওঠেন পরিবার-পরিজন ও স্থানীয় বাসিন্দারা।
অবশেষে বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশেই থাকা বিদ্যুৎ অফিসের পরিত্যক্ত কোয়াটারে ইন্দ্রজিতের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আমতলী থানার পুলিশ। উদ্ধার করা হয় মৃতদেহ, পাঠানো হয় ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে।
পুলিশ জানিয়েছে, আপাতত এটি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে আমতলী থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
ইন্দ্রজিতের এই আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ভেঙে পড়েছেন মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। একমাত্র পুত্রকে হারিয়ে নির্বাক পরিমল ভৌমিকের পরিবার। ঘটনার পর থেকে এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top