News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে বলেরো-স্কুটির মুখোমুখি সংঘর্ষ, নিহত এক
Image

উদয়পুরে বলেরো-স্কুটির মুখোমুখি সংঘর্ষ, নিহত এক

উদয়পুর, ১৪ মে: গোমতী জেলার পালাটানা শীতলাবাড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ। বলেরো গাড়ির সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়ন্ত দেবনাথ নামে এক যুবকের। নিহত জয়ন্তের বাড়ি ওই এলাকারই শীতলাবাড়িতে।
একই স্কুটিতে থাকা অপর দুই বন্ধু প্রাণকৃষ্ণ গিরি ও সাগর দেবনাথ গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দমকল বাহিনীকে খবর দেন। কাকড়াবন দমকল কেন্দ্র থেকে দ্রুত একটি দল এসে আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রাণকৃষ্ণ গিরির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে সেখান থেকে তড়িঘড়ি আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। অন্যদিকে সাগর দেবনাথকে গোমতী জেলা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top