News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বজ্রপাতে গুরুতর আহত কুর্তি ফাজিল মাদ্রাসার আট ছাত্রী, চাঞ্চল্য কদমতলায়
Image

বজ্রপাতে গুরুতর আহত কুর্তি ফাজিল মাদ্রাসার আট ছাত্রী, চাঞ্চল্য কদমতলায়

কদমতলা, ১৪ মে: উত্তর ত্রিপুরার কুর্তি দ্বাদশ শ্রেণীর ফাজিল মাদ্রাসায় বজ্রপাতের বিকট শব্দে গুরুতর আহত হয় আট ছাত্রী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে, যখন কুর্তি-কদমতলা এলাকায় হঠাৎ করে বজ্রপাতসহ প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজি আব্দুল কাইয়ুম জানান, বজ্রপাতের প্রচণ্ড শব্দে ভীত হয়ে আটজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে এবং দ্রুত জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে প্রেমতলা দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। আহত ছাত্রীরা হলেন—মারুফা বেগম, রুমা বেগম, তামান্না ফেরদৌস, জামিলা বেগম, সাজিদা ইয়াসমিন, সোহানা আক্তার, সোমানিয়া বেগম ও সোমা বেগম।
এদিকে, ঘটনার খবর পেয়েই কদমতলা থানার পুলিশ স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছায় এবং গোটা ঘটনা গভীরভাবে তদন্ত করছে। এই ঘটনাকে কেন্দ্র করে কদমতলা ও সংলগ্ন এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বলে জানা গেছে।

Releated Posts

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top