News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উত্তর প্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের আদর্শে পরিচালিত বিদ্যালয়ের অডিটরিয়ামের উদ্বোধন করলেন সাংসদ বিপ্লব দেব
Image

উত্তর প্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের আদর্শে পরিচালিত বিদ্যালয়ের অডিটরিয়ামের উদ্বোধন করলেন সাংসদ বিপ্লব দেব

আগরতলা, ১৩ মে : আজ উত্তর প্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের আদর্শে পরিচালিত শ্রীমতি ব্রহ্মদেবী সরস্বতী বালিকা বিদ্যামন্দির উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ে লোকমাতা অহিল্যাবাই হলকার অডিটোরিয়ামের উদ্বোধন করলেন সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

সংঘের (আরএসএস) সহায়তায় উত্তর পূর্বাঞ্চলের প্রায় ১০০ জন ছাত্রী এই প্রতিষ্ঠানে পাঠরত। এর মধ্যে ত্রিপুরার প্রায় ২৫ জন জনজাতি ছাত্রীরা এখানে শিক্ষা গ্রহণ করছে। সামাজিক কাজের মধ্যে ছাত্রছাত্রীরাও সংঘের মাধ্যমে শিক্ষা গ্রহণের পাশাপাশি অন্যান্য শিক্ষা অধিকারগুলির সুফল পাচ্ছে।

এদিন বক্তব্য রাখতে গিয়ে, বিপ্লব কুমার দেব ত্রিপুরায় বর্তমান সরকারের সময়ে নারী সশক্তিকরনের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন কমিউনিস্টরা মহিলা ক্ষমতায়নের দোহাই দিয়ে দীর্ঘ রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করে আসলেও তাঁদের কল্যানে তেমন পদক্ষেপ ছিলো না। কিন্তু বর্তমান সরকার ২০১৮ তে আসীন হওয়ার পর সমস্ত নিয়োগে ৩৩% সরক্ষনের উদ্যোগ নেয়। এছাড়াও মহিলাদের স্বার্থে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোচনা করেন। তৎসঙ্গে পেহেলগাম সন্ত্রাসী আক্রমন প্রসঙ্গে নরেন্দ্র মোদির বলিষ্ঠ পদক্ষেপের ভুয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে সেখানে পাঠরত ত্রিপুরার জনজাতি ছাত্রীদের সাথে মত বিনিময়ও করেন তিনি।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top