News Flash

Image

রাতের আঁধারে দোকানে চুরি, থানায় মামলা

কৈলাসহর, ১৩ মে : কৈলাসহর পাখিরবাদা ৬নং ওয়ার্ড এলাকায় একটি দোকানে দুঃসাহসিক চুরিকাণ্ড সংগঠিত করে চোরেরা। কৈলাসহর ইসবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাখিরবাদা ৬নং ওয়ার্ড এলাকার বাসিন্দা অচিন্ত্য দেব নামে এক যুবকের দোকান রয়েছে। অভিযোগ বিগত কয়েক মাস পূর্বে চোরেরা উক্ত দোকানটিতে চুরি করার চেষ্টা করে। কিন্তু চোরেরা তখন চুরি করতে পারেনি।

সোমবার গভীর রাতে দোকানের দরজার তালা ভেঙ্গে দোকানের ভেতর চোরেরা প্রবেশ করে দোকানে থাকা সামগ্রী সহ নগদ অর্থ হাতিয়ে নেয়। আনুমানিক ১৬-১৭ হাজার টাকা ক্ষতি হয়েছে দোকান মালিকের। দোকান মালিক অচিন্ত্য দেব জানান প্রতিদিনের মতো গতকাল রাত্রিবেলাও উনার দোকানটি বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। মঙ্গলবার সকালবেলা এসে তিনি দেখতে পান যে উনার দোকানের তালা ভাঙ্গা এবং দোকানের ভেতর তিনি প্রবেশ করে দেখতে পান যে দোকানে থাকা জিনিসপত্র এলোমেলো করে রাখা। তখন উনার আর বুঝতে অসুবিধা হয়নি যে উনার দোকানে চোরেরা থাবা বসিয়েছে। এরপর স্থানীয়রা এসে ঘটনাস্থলে জড়ো হয়। তিনি উক্ত বিষয় নিয়ে কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Releated Posts

বিকল ল্যান্ডফোনে বিপাকে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্র, ট্রাফিক পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ কর্মীদের

বিশ্রামগঞ্জ, ২৮ জুন: দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্রের ল্যান্ডফোন। ফলে অগ্নিকাণ্ড বা অন্যান্য জরুরি…

ByByReshmi Debnath Jun 29, 2026

বিশ্রামগঞ্জে বলেরো পিকআপ ও মারুতি অল্টোর মুখোমুখি সংঘর্ষ, গুরুতরসহ আহত ৪ 

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ২৮ জুন: ফের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জ থানাধীন দেওয়ান বাজার ইটভাট্টা এলাকায়।…

ByByReshmi Debnath Jun 29, 2026

বাঙালী মহিলা সমাজের একদিনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত, নারীর অধিকার রক্ষায় ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৮ জুন: বাঙালী মহিলা সমাজের উদ্যোগে রবিবার আগরতলায় সংগঠনের রাজ্য কার্যালয়ের হলঘরে একদিনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে…

ByByReshmi Debnath Jun 29, 2026

সাব্রুম-মনুঘাট সড়কে বাইক ও সাইকেলের সংঘর্ষ, গুরুতর আহত দুইজন

সাব্রুম, ২৮ জুন: সাব্রুম থেকে মনুঘাট যাওয়ার সড়কে রবিবার সন্ধ্যায় একটি বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত…

ByByReshmi Debnath Jun 29, 2026
Scroll to Top