News Flash

Image

রাতের আঁধারে দোকানে দুঃসাহসিক চুরি

আগরতলা, ১৩ মে: রাতের আঁধারে কমলপুর থানার দুরাই শিববাড়ি বাজারে একটি দোকানে দুঃসাহসিক চুরি হয়েছে। ওই ঘটনায় কমলপুরে রাতের নিরাপত্তায় ফের একবার প্রশ্ন উঠেছে। চোরের দল হানা দিয়ে বিভিন্ন মূল্যবান সামগ্রী সহ নগদ ১২ হাজার টাকা নিয়ে পালিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে কমলপুর থানার দুরাই শিববাড়ি বাজারে রনজিৎ দেবের মুদি দোকানে হানা দেয় নিশিকুটম্বের দল। চোরের দল হানা দিয়ে মূল্যবান সামগ্রী সহ নগদ ১২ হাজার টাকা নিয়ে পালিয়েছে। আজ সকালবেলা দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি স্থানীয় দোকানদারদের নজরে আসে। সঙ্গে সঙ্গে কমলপুর থানায় খবর দিয়েছেন। চুরির খবর পেয়ে থানাবাবুরা ঘটনাস্থল পরিদর্শনে যান।

অনুমান এলাকার নেশাগ্রস্ত বখাটে কিছু যুবক এই চুরির সাথে যুক্ত। এই চুরির ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top