News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ক্ষুব্ধ গ্রামবাসীদের কাছ থেকে দুই মাসের সময় চাইলেন পোল্ট্রি ফার্মের মালিক
Image

ক্ষুব্ধ গ্রামবাসীদের কাছ থেকে দুই মাসের সময় চাইলেন পোল্ট্রি ফার্মের মালিক

আগরতলা,১৩ মে: পোল্ট্রি ফার্মের দুর্গন্ধ এবং মাছির যন্ত্রণায় অতিষ্ঠ গ্রামবাসীরা। অবশেষে বাধ্য হয়ে ক্ষুব্ধ গ্রামবাসী পোল্ট্রি ফার্মে হানা দেয়। গ্রামবাসীর কাছ থেকে এক মাসের সময় চেয়ে নিলেন পোল্ট্রি ফার্মের মালিক তথা চড়িলাম এলাকার প্রভাবশালী ব্যবসায়ী স্বপন দেবনাথ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দক্ষিণ চড়িলাম চৌমুহনি পাড়া এলাকায় স্বপন দেবনাথের পোল্ট্রি ফার্মের দুর্গন্ধ এবং মাছির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মঙ্গলবার সকালে পোল্ট্রি ফার্মের সামনে ছুটে গিয়েছেন এবং মালিক স্বপন দেবনাথ কে ঘেরাও করেন। গ্রামবাসীরা স্বপন দেবনাথের কাছে পোল্ট্রি ফার্মের কারণে এলাকার মানুষের কি পরিমান দুর্ভোগ পোহাতে হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরেন।

গ্রামবাসীরা ফার্মের মালিককে বলেন, পোল্ট্রি ফার্মের দুর্গন্ধ এবং মাছির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামবাসীদের জীবন। ঘরের মধ্যে বসে কথা বলা যাচ্ছে না। মুখে রুমাল দিয়ে কথা বলতে হচ্ছে। ঘরের মধ্যে মশারি টাঙিয়ে ভাত খেতে হচ্ছে। শিশুদেরকে ২৪ ঘন্টা দরজা বন্ধ করে ঘরে রাখতে হচ্ছে। মাছির যন্ত্রণায়। গ্রামের কোন অনুষ্ঠানে নিমন্ত্রিতরা আসতে চায় না। নিমন্ত্রিতরা বাড়িতে আসলেও মাছির যন্ত্রণায় না খেয়ে ফিরে যায়। দুর্বিষহ হয়ে উঠেছে গোটা গ্রামের মানুষের জীবন। দুর্গন্ধ এবং মাছি বন্ধ করতে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য মঙ্গলবার সকালে গ্রামের প্রায় ২০০ জন মানুষ একত্রিত হয়ে পোল্ট্রি ফার্মের কাছে ছুটে এসে ফার্মের মালিক স্বপন দেবনাথকে ঘেরাও করে একের পর এক প্রশ্ন করতে থাকেন। বাধ্য হয়ে ফার্মের মালিক স্বপন দেবনাথ গ্রামবাসীদের কাছে এক মাসের সময় চেয়েছেন।

তিনি গ্রামবাসীদেরকে বলেন, অতি দ্রুত তিনি দুর্গন্ধ এবং মাছির উপদ্রব বন্ধে গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি পাঞ্জাব থেকে একটি অত্যাধুনিক মেশিন এনেছেন। প্রতিদিন ফার্মে সকাল এবং বিকালে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। দুইবার স্প্রে করা হবে। এবং পোল্ট্রি ফার্ম এর লেয়ার মুরগির লেদা গুলোকে ড্রেন করে একটি ট্যাংকির মধ্যে নিয়ে যাওয়া হবে।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top