News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জোলাইবাড়ী থেকে বিলোনিয়ার বিকল্প জাতীয় সড়কের গুনগতমান নিয়ে প্রশ্ন
Image

জোলাইবাড়ী থেকে বিলোনিয়ার বিকল্প জাতীয় সড়কের গুনগতমান নিয়ে প্রশ্ন

আগরতলা, ১৩ মে : জোলাইবাড়ী থেকে বিলোনিয়ার বিকল্প জাতীয় সড়কের গুনগতমান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। অভিযোগ, সকল অংশের লোকজনের কথা না শুনে কাজের দায়িত্বে থাকা ঠিকেদার নিজ খুশি মতো রাস্তা নির্মান করে গেছে।

রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচী মাধ্যমে জোলাইবাড়ী থেকে বিলোনিয়া যাতায়তের জন্য জাতীয় সড়ক নির্মাণ করা হয়। এই জাতীয় সড়ক নির্মানের সময় থেকে রাস্তার গুনগত মান নিয়ে সাধারন অংশের লোকজনেরা আন্দোলন করে গেছে। সকল অংশের লোকজনের কথা না শুনে কাজের দায়িত্বে থাকা ঠিকেদার নিজ খুশি মতো রাস্তা নির্মান করে গেছে বলে অভিযোগ। এই রাস্তা নির্মানের এক বছর শেষ হতে না হতে রাস্তার বিভিন্ন জায়গা গর্তে পরিপূর্ন হয়ে রয়েছে। বর্তমান সময়ে রাস্তা মেরামতের কাজ চলছে। কোনো প্রকার সতর্কবার্তা প্রদান না করে মাঝ রাস্তায় বিভিন্ন জায়গায় মেরামতির কাজ করা হচ্ছে। এতে করে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেযাচ্ছে। এরইমধ্যে পশ্চিম পিলাক এলাকার বাসিন্দা তথা উচ্ছাস সামাজিক সংস্থার কর্নধার মিঠুন দত্ত গতকাল রাতে রাস্তার খাঁদে পরে গিয়ে আহত হয়। দুর্ঘটনার পরবর্তী সময় জোলাইবাড়ী দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় সে সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা পায়। মঙ্গলবার রাস্তার গুনগতমান নিয়ে সংবাদমাধ্যমের সন্মুখিন হয় মিঠুন দত্ত।

জোলাইবাড়ী থেকে বিলোনিয়া বিকল্প জাতীয় সড়ক নির্মান কাজের বিভিন্ন দিকগুলো দেখারজন্য স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, রাজ্য সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের পরিবহন দপ্তেরর মন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষন করেন। মিঠুন দত্ত জানান, জোলাইবাড়ীবাসীর উন্নয়ন স্বার্থে ও দুর্ঘটনা এড়াতে মন্ত্রীরা যেন সঠিক পদক্ষেপ গ্রহন করে।

Releated Posts

রাজ্য সরকার দ্রুত বিভিন্ন দপ্তরের শূন্যপদগুলি পূরণের চেষ্টা করছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ মে: শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ববোধে সম্পৃক্ত হয়ে প্রকৃত শিক্ষাদানের মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য জ্ঞানের দুয়ার খুলে দিতে হবে। মনে…

ByByReshmi Debnath May 14, 2026

ভুটানের প্রধানমন্ত্রী এইচ.ই. দাশো শেরিং তোবগে এবং রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক- এর সঙ্গে সাক্ষাৎ সাংসদ বিপ্লব ও প্রতিনিধি দলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের সভাপতিত্বে ভারতের সংসদীয় একটি প্রতিনিধিদল ভুটান…

ByByReshmi Debnath May 14, 2026

অপারেশন সিন্দুর ভারতের সামরিক সক্ষমতার প্রতিফলন: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: সামরিক প্রতিষ্ঠান, আধা সামরিক বাহিনী, পুলিশ এবং অসামরিক প্রশাসনের পারস্পরিক সম্পর্ক এবং ঘনিষ্ঠ…

ByByReshmi Debnath May 14, 2026

রাজ্যে পেট্রোল, ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কোনও ধরনের সংকট নেই। তাই জনগণকে…

ByByReshmi Debnath May 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top