News Flash

Image

একই রাতে ছয়টি দোকানে দুঃসাহসিক চুরি

আগরতলা, ১২ মে: রাতের আঁধারে বগাফা আশ্রম দ্বাদশ স্কুল সংলগ্ন এলাকায় ছয়টি দোকানে দুঃসাহসিক চুরি হয়েছে। ওই ঘটনায় বিলোনিয়ায় রাতের নিরাপত্তায় ফের একবার প্রশ্ন উঠেছে। চোরের দল হানা দিয়ে বিভিন্ন মূল্যবান সামগ্রী সহ নগদ টাকা নিয়ে পালিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে শান্তির বাজার মহকুমার বগাফা আশ্রম দ্বাদশ শ্রেনী বিদ্যালয় সংলগ্ন ৬ টি দোকানে হানা দেয় নিশিকুটম্বের দল। চোরেদের হানা থেকে রক্ষা পায়নি স্থানীয় সরকারি নায্যমূল্যের দোকান ও পোষ্ট অফিসের কার্যালয়। চোরের দল হানা দিয়ে মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে। সোমবার সকালবেলা দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি স্থানীয় দোকানদারদের নজরে আসে। সঙ্গে সঙ্গে শান্তির বাজার থানায় খবর দিয়েছেন। চুরির খবর পেয়ে থানাবাবুরা ঘটনাস্থল পরিদর্শনে যান।
এদিকে, স্থানীয় লোকজন ও দোকানদাদের অভিযোগ, বিগতদিনেও এই বাজারে চুরি করে চোরের দল। বগাফা বাজারে পুলিশ সঠিকভাবে টহলদারী করলে এই ধরনের চুরিকান্ড ঘটত না বলে জানান লোকজনেরা। সকলে চাইছে পুলিশ সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করুক। এখন দেখার বিষয় চুরিকান্ডের সাথে জরিতদের আটক করতে এবং বগাফা বাজার এলাকায় চুরি বন্ধ করতে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।

Releated Posts

রামনগরের গ্যাস বিস্ফোরণে নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের পাশে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা

আগরতলা, ২৮ জুন: রামনগরের বহুতলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মাটির নিচে পুঁতে রাখা ছিল এসকফ, বিশালগড়ে পুলিশের অভিযানে চাঞ্চল্য

বিশালগড়, ২৮ জুন: গাঁজা বা অন্যান্য মাদক নয়, এবার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় বিপুল পরিমাণ এসকফ কফসিরাপ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মেলাঘরে নাবালিকা নির্যাতনকাণ্ডে মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব কংগ্রেস, নির্যাতিতার পরিবারের পাশে প্রতিনিধি দল

মেলাঘর, ২৮ জুন: মেলাঘরের নাবালিকা নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

বিকল ল্যান্ডফোনে বিপাকে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্র, ট্রাফিক পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ কর্মীদের

বিশ্রামগঞ্জ, ২৮ জুন: দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্রের ল্যান্ডফোন। ফলে অগ্নিকাণ্ড বা অন্যান্য জরুরি…

ByByReshmi Debnath Jun 29, 2026
Scroll to Top