News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নাগাল্যান্ডে রাস্তাঘাট প্রকল্পে বিলম্ব: পেখ-এ ছাত্র সংগঠনের অনির্দিষ্টকালীন অবরোধ শুরু
Image

নাগাল্যান্ডে রাস্তাঘাট প্রকল্পে বিলম্ব: পেখ-এ ছাত্র সংগঠনের অনির্দিষ্টকালীন অবরোধ শুরু

কোহিমা, ১২ মে : জাতীয় সড়কের উন্নয়ন প্রকল্পে দীর্ঘ বিলম্বের প্রতিবাদে নাগাল্যান্ডের পেখ জেলায় আজ (১২ মে) থেকে অনির্দিষ্টকালীন অবরোধ শুরু করেছে ছাত্র সংগঠন চাকেশাং স্টুডেন্টস’ ইউনিয়ন । কোহিমা-জেসসামি জাতীয় সড়কের প্যাকেজ-২ প্রকল্পের আওতাধীন কিকরুমা অঞ্চলে এই অবরোধ চলছে।

২৯ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি পেখ, কিফির, মেলুরি ও কিকরুমা-সহ চারটি জেলার মানুষদের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। তবে, নির্মাণকারী সংস্থা ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং তাদের ঠিকাদার সংস্থা যথাসময়ে কাজ সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ছাত্র সংগঠন।

চাকেশাং স্টুডেন্টস’ ইউনিয়নের সভাপতি ফুলো সারা জানান, “রাস্তার গর্ত মেরামত, ভূমিধস থেকে সৃষ্ট ধ্বংসাবশেষ পরিষ্কার, যথাযথ নিকাশী ব্যবস্থা এবং নির্মাণকাজে গতি আনার দাবি জানিয়ে একাধিকবার স্মারকলিপি দেওয়া হয়েছে। এমনকি সাম্প্রতিক প্রতিবাদ সমাবেশের পরেও কোনও কার্যকর প্রতিক্রিয়া মেলেনি।”

আগামী বর্ষা মরসুমে রাস্তার বেহাল দশা সাধারণ মানুষের জন্য বিপদের কারণ হতে পারে বলেও সতর্ক করেছে সিএসইউ।

অবরোধের আওতায় ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং তাদের ঠিকাদার সংস্থার যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আন্দোলন যতদিন না দাবি পূরণ হয়, ততদিন চলবে বলে জানিয়েছে ছাত্র সংগঠনটি।

Releated Posts

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top