News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপিআইএমের ২৪তম পার্টি কংগ্রেসের পর রাজ্য কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
Image

সিপিআইএমের ২৪তম পার্টি কংগ্রেসের পর রাজ্য কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ১১ মে : সিপিআইএমের ২৪তম পার্টি কংগ্রেসের পর প্রথমবারের মতো রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো রবিবার। আগরতলায় সিপিআইএম রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ বেবি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা ও সিপিআইএম পলিটব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ দলের শীর্ষ কর্মকর্তারা।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে সর্বভারতীয় রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণের পাশাপাশি ত্রিপুরায় দলের সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। দলকে মজবুত করতে সাংগঠনিক দিক থেকে নতুন কৌশল গ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

দলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে গণসংযোগ এবং জনআন্দোলন জোরদার করার মাধ্যমে রাজ্যে সিপিআইএম-এর ভূমিকা আরও সক্রিয় হবে।

Releated Posts

কেন্দ্রীয় মন্ত্রী এবং ত্রিপুরার কৃষি মন্ত্রীর  হাত ধরে ত্রিপুরা কুইন আনারসের  বায়ার-সেলার মিটে রেকর্ড সাফল্য

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরার আনারস শিল্পে এক বড় সাফল্যের ইঙ্গিত হিসেবে, ত্রিপুরা কুইন আনারস গ্লোবাল ফেস্টিভ্যাল ২০২৬-এর দ্বিতীয়…

ByByReshmi Debnath Jun 28, 2026

আগরতলা বিমানবন্দর এলাকা থেকে আরও ৪ বাংলাদেশি আটক, মোট গ্রেপ্তার ৮

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরা পুলিশের হাতে আরও চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে। শনিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর…

ByByReshmi Debnath Jun 28, 2026

দিল্লিতে গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুন: নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও অনুষ্ঠান…

ByByReshmi Debnath Jun 28, 2026

মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব প্রদেশ মহিলা কংগ্রেস, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদত্যাগ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ২৮ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হেনস্তা এবং নারীদের নিরাপত্তাহীনতার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top