News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় এসে নিখোঁজ মনু বাজারের ব্যবসায়ী অর্জুন বণিক, পরিবারে চরম উৎকণ্ঠা
Image

আগরতলায় এসে নিখোঁজ মনু বাজারের ব্যবসায়ী অর্জুন বণিক, পরিবারে চরম উৎকণ্ঠা

সাব্রুম, ১১ মে: আগরতলায় এসে নিখোঁজ হয়ে গেলেন মনু বাজারের পরিচিত ব্যবসায়ী অর্জুন বণিক। গত ৯ মে সকাল ৮টা ১০ মিনিটে সাব্রুম-আগরতলা ডেমো স্পেশাল ট্রেনে দোকানের সামগ্রী কেনার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপর থেকে আর তাঁর কোনও খোঁজ মেলেনি।

অর্জুন বণিক ‘কালিমাতা স্টোরস্’-এর মালিক। তাঁর ছোট ভাই স্বদেশ বণিক জানিয়েছেন, ওইদিন দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত মোবাইল ফোনে শেষবারের মতো যোগাযোগ হয়। তারপর থেকেই তাঁর ফোন বন্ধ পাচ্ছেন পরিবারের সদস্যরা।

পরিবারের পক্ষ থেকে মনু বাজার থানায় নিখোঁজ ডায়রি নথিভুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে।

এদিকে একজন পরিচিত ব্যবসায়ীকে ঘিরে এমন রহস্যজনক নিখোঁজের ঘটনায় পরিবারে এবং এলাকায় চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, অর্জুন বণিক আগে কখনও এভাবে যোগাযোগবিচ্ছিন্ন হননি।

নিখোঁজের ঘটনার দ্রুত সমাধান এবং অর্জুন বাবুর সুস্থ ফিরে আসার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top