News Flash

Image

অবশেষে দেশে ফিরলেন পশ্চিমবঙ্গের এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া,১০ মে: অবশেষে বাংলাদেশের কারাগার থেকে দেশে ফিরলেন পশ্চিমবঙ্গের এক যুবক। আজ বিজিবি ভারত ও বাংলাদেশের ইমিগ্রেশন এবং পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ওই যুবককে বিএসএফের কাছে হস্তান্তর করেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত ২০২৩ সালের ১১ ডিসেম্বর দীপঙ্কর দাস (৩৩) ও তাঁর মাকে বাংলাদেশ প্রবেশ নিয়ন্ত্রণ আইনের ৪ ধারা অনুসারে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের বাড়ি, পশ্চিমবঙ্গের কালিনগরের মুহুরিঘাট এলসিএস। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে বাংলাদেশ পুলিশ। ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু আইনী বেড়াজালের কারণে ছেলে দীপঙ্কর দাসকে ১৭ মাস পর মুক্তি দেওয়া হয়েছে। তাঁর মা এখনো জেল হেফাজতে আছেন। আজ ১১.০০ টা থেকে ১১.৩০ টা পর্যন্ত বিএসএফের ৪৩ নং ব্যাটেলিয়ান এবং বিজিবির ৪ নং ব্যাটেলিয়ানের ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে মুহুরিঘাট কাস্টম অফিসের কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তাঁকে দক্ষিণ ত্রিপুরার মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। আজ পরশুরাম থানা (বিডি) কারাগারে বন্দী মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে দক্ষিণ ত্রিপুরার থানা বিলোনিয়ায় হস্তান্তর করেন। বর্তমানে সে বিলোনিয়া থানার আছেন।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিলোনিয়া থানার পরিদর্শক সুকান্ত ত্রিপুরা। পরিদর্শক এসএইচ. এলএম হাকিপ (বিলোনিয়া বিএসএফ ক্যাম্পের কোর কমান্ডার) এবং বিলেনিয়া থানার অর্ন্তগত অন্যান্য পুলিশ আধিকারিকরা। তাছাড়া, উপস্থিত ছিলেন বাংলাদেশ থানার এএসআই- রাকিব মিয়া, পরশুরাম থানায় উপপরিদর্শক সহিদ হোসেন এবং অন্যান্য বিজিবি কর্মীরা অংশগ্রহণ করেন।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top