News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হর ঘর জলের বাস্তব রূপ, এন সি নগরের বাসিন্দারা পানীয় জলের তীব্র সংকটে
Image

হর ঘর জলের বাস্তব রূপ, এন সি নগরের বাসিন্দারা পানীয় জলের তীব্র সংকটে

সোনামুড়া, ১০ মে : ‘হর ঘর জল’ প্রকল্পের আওতায় ঘরে ঘরে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি থাকলেও, বাস্তবে তার রূপ ভিন্ন। সোনামুড়া মহকুমার অন্তর্গত বক্সনগর ব্লকের এন সি নগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা বর্তমানে তীব্র জল সংকটে ভুগছেন।

স্থানীয়দের অভিযোগ, বহু বাড়িতে পাকা জল সংযোগ স্থাপন করা হলেও সেই সংযোগ থেকে জল আসছে না। বিকল্প হিসেবে গ্রামে মিনি ডিপ টিউবওয়েলের মাধ্যমে কখনো সখনো জল সরবরাহ করা হলেও তা যথেষ্ট নয় এবং তাতে নিয়মিততা নেই।

এছাড়াও, যা জল সরবরাহ করা হচ্ছে, তার মান নিয়েও প্রশ্ন উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, সেই জল অপরিশ্রুত এবং পানের অযোগ্য। আয়রন মিশ্রিত সেই জল দৈনন্দিন ব্যবহারেরও অনুপযুক্ত, ফলে স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি নিত্যদিনের কাজে চরম অসুবিধায় পড়ছেন স্থানীয় মানুষজন।

প্রতিবাদ ও সমস্যার কথা স্থানীয় পঞ্চায়েত প্রধান ও বিধায়ককে জানিয়েও কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। সীমান্তবর্তী এই অঞ্চলের মানুষের দাবি, অবিলম্বে এই সংকটের সমাধানে এগিয়ে আসুক সংশ্লিষ্ট দপ্তর।

পানীয় জলের মতো একটি মৌলিক সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন এন সি নগরের বাসিন্দারা।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top