News Flash

  • Home
  • Uncategorized
  • এগ্রিম নিয়ে ফেরৎ না দেওয়ায় যুবককে পেটালেন সেনা জওয়ান
Image

এগ্রিম নিয়ে ফেরৎ না দেওয়ায় যুবককে পেটালেন সেনা জওয়ান

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ অগ্রিম টাকা নিয়ে ফেরত না দেওয়ায় সেনা জওয়ানের হাতে মার খেতে হয়েছে এক যুবককে৷ এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর রোষের মুখে পড়ে ঐ সেনা জওয়ানও আহত হয়েছেন৷
ঘটনার বিবরণে প্রকাশ, নন্দননগরে নতুন বাড়ি বানিয়েছেন সেনা জওয়ান হাসানল হক(৪২)৷ তাঁর বাড়িতে কাজ করে এলাকারই যুবক হাবুল মিয়া৷ সেনা জওয়ানের বক্তব্য অগ্রিম ১৩০০ টাকা নিয়ে ফেরত দিচ্ছিল না হাবুল মিয়া৷ এজন্য রবিবার সকালে তার বাড়িতে গিয়ে ডেকে এনে তাঁকে বেঁধে মারধর করেন ঐ সেনা জওয়ান৷ জানা গেছে, হাবুল মিয়ার মা ছেলেকে উদ্ধারে স্থানীয় জনগণকে নিয়ে সেনা জওয়ানের বাড়িতে চড়াও হন৷ দড়ি দিয়ে বাঁধা অবস্থায় আহত ছেলেকে দেখে ক্ষুব্ধ মা ও এলাকাবাসী ঐ সেনা জওয়ানের উপর চড়াও হন৷ তাতে সেনা জওয়ান গুরুতর আহত হন৷ এই খবর জানানো হয় জিবি ফাঁড়ির পুলিশকে৷ পুলিশ এসে সেনা জওয়ান হাসানল হক এবং হাবুল মিয়াকে জিবি ফাঁড়িতে নিয়ে যায়৷ এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top