News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আদালতের রায়ে আচমকা উচ্ছেদ অভিযান, কান্নায় ভেঙে পড়লেন বাড়ির মালিক
Image

আদালতের রায়ে আচমকা উচ্ছেদ অভিযান, কান্নায় ভেঙে পড়লেন বাড়ির মালিক

কৈলাসহর, ৯ মে: কৈলাসহর থানাধীন শিঙ্গিরবিল এডিসি ভিলেজের মাইলং ৩ নং ওয়ার্ডের বাসিন্দা কান্তরায় দেববর্মার বাড়িতে আচমকা উচ্ছেদ অভিযান চালায় কৈলাসহর মহকুমা প্রশাসন। এতে বাড়ির মালিক কান্নায় ভেঙ্গে পড়ে। বর্তমানে শরনার্থী অবস্থায় কান্ত রায় দেববর্মা ও তার পরিবার।

জানা গেছে, কান্তরায় দেববর্মা নিকট এক আত্মীয় সজ্জিত দেববর্মা জায়গা সংক্রান্ত একটি বিষয় নিয়ে বিগত ২০২৪ কৈলাসহর জেলা আদালতে একটি মামলা করেছিল। সেই মামলায় রায় দেয় জেলা আদালত।

অবশেষে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তহশিলদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মিলে কান্তরায় দেববর্মার বাড়িতে উচ্ছেদ অভিযান চালিয়ে তার তিনটি ঘর ভাঙচুর করে। এর মধ্যে একটি দ্বিতল ভবন ও অন্য দুটি বসত ঘর ভেঙ্গে দেয়।

এ বিষয়ে কান্তরায় দেববর্মা জানায়, একটি রাবারের মেশিন পুরোপুরি নষ্ট করে দেয়, ৪০০ টি সুপারি গাছ, ১০টি নারিকেল গাছ, সহ ঘরের যাবতীয় জিনিসপত্র পুরোপুরি চুরমার করে দেওয়া হয়েছে এই অভিযানে। অভিযান চলাকালীন সময় ঘরের কোন ধরনের জিনিসপত্র উদ্ধার করতে পারেনি বাড়ির মালিক। ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা বলে জানান বাড়ির মালিক কান্তরায় দেববর্মা।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top