News Flash

  • Home
  • বিনোদন
  • পাহালগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি কনটেন্ট নিষিদ্ধের নির্দেশ কেন্দ্রের
Image

পাহালগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি কনটেন্ট নিষিদ্ধের নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি, ৮ মে ২০২৫: সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পাহালগামে পাকিস্তানভিত্তিক জঙ্গিদের হামলায় ২৬ জন সাধারণ নাগরিক নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার বৃহস্পতি বার একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা পদক্ষেপ হিসেবে পাকিস্তান-উৎপত্তি সকল অনলাইন কনটেন্ট নিষিদ্ধ ঘোষণা করেছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক নির্দেশিকায় জানিয়েছে, অবিলম্বে সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম, মিডিয়া স্ট্রিমিং সার্ভিস ও ডিজিটাল ইন্টারমিডিয়ারিজদেরকে পাকিস্তানে নির্মিত ও উত্সারিত ওয়েব সিরিজ, সিনেমা, গান, পডকাস্ট সহ সমস্ত স্ট্রিমিং কনটেন্ট সরিয়ে ফেলতে হবে। এই নিষেধাজ্ঞা সাবস্ক্রিপশন ভিত্তিক অথবা বিনামূল্যে দেওয়া কনটেন্ট—উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

সরকার জানিয়েছে, “জাতীয় নিরাপত্তার স্বার্থে” এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “ভারতে সংঘটিত একাধিক সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তানভিত্তিক রাষ্ট্র ও অ-রাষ্ট্রীয় উপাদানের যোগসাজশ বারবার প্রমাণিত হয়েছে। সাম্প্রতিক ২২.০৪.২০২৫ তারিখে পাহালগামে ঘটে যাওয়া নৃশংস হামলায় ২৬ জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক নিহত হন, আহত হন আরও অনেক।”

সরকারি নির্দেশিকাটি ইতিমধ্যেই দেশব্যাপী ওটিটি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলিকে এই বিষয়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে ভারতে পাকিস্তান থেকে আসা যে কোনও ধরনের ডিজিটাল মিডিয়া কনটেন্ট এখন থেকে দেখা যাবে না বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

Releated Posts

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026

দীপিকা-রণবীরের ঘরে এল দ্বিতীয় কন্যাসন্তান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাঁদের…

ByBySandeep Biswas Sep 19, 2026

জুবিন গর্গের ২০০-রও বেশি বিরল গান ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ অসমের সঙ্গীতপ্রেমীর

গুয়াহাটি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত অসমিয়া গায়ক জুবিন গর্গের সঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন অসমের নগাঁও জেলার কুয়ারিতলের…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top