News Flash

  • Home
  • Uncategorized
  • কিউবার প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রয়াত ফিদেল কাস্ত্রো’র স্মরণসভায় মানবিক মূল্যবোধের পাঠ দিলেন মানিক সরকার
Image

কিউবার প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রয়াত ফিদেল কাস্ত্রো’র স্মরণসভায় মানবিক মূল্যবোধের পাঠ দিলেন মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ মূল্যবোধই হল প্রকৃত কমিউনিস্টের ধর্ম৷ মানবিক মূল্যবোধ ছাড়া কখনো

কিউবার প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রয়াত ফিদেল কাস্ত্রো’র স্মরণে আয়োজিত স্মরণসভায় সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন৷ ছবি নিজস্ব৷
কিউবার প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রয়াত ফিদেল কাস্ত্রো’র স্মরণে আয়োজিত স্মরণসভায় সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন৷ ছবি নিজস্ব৷

কমিউনিস্ট হওয়া যায় না৷ সেক্ষেত্রে কিউবার প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রো ছিলেন অন্যতম কমিউনিস্ট৷ রবিবার কিউবার প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রয়াত ফিদেল কাস্ত্রোর স্মরণে আয়োজিত স্মরণ সভায় সিপিএম পলিটব্যুরো সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার এভাবেই দলীয় কর্মী-সমর্থকদের মানবিক মূল্যবোধের পাঠ দিয়েছেন৷
এদিন কিউবার প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রয়াত ফিদেল কাস্ত্রোর স্মরণে আয়োজিত স্মরণ সভা উপলক্ষ্যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক হলসভার আয়োজন করে সিপিআইএম৷ হল সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলেরপলিটব্যুরো সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য গৌতম দাস প্রমুখ৷
স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে পলিটব্যুরো সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত ফিদোল কাস্ত্রোকে একজন প্রকৃত কমিউনিস্ট হিসেবে আখ্যায়িত করেছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, তিনি ছিলেন কিউবার প্রাক্তন রাষ্ট্রপতি৷ শুধু তাই নয়, ছিলেন একজন অসাধারণ কমিউনিস্ট ব্যক্তিত্ব৷ মুখ্যমন্ত্রীর মতে, মূল্যবোধই হল প্রকৃত কমিউনিস্টের ধর্ম৷ মানবিক মূল্যবোধ ছাড়া কখনো কমিউনিস্ট হওয়া যায় না৷ সেক্ষেত্রে কিউবার প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রো ছিলেন অন্যতম কমিউনিস্ট৷ মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, আন্তর্জাতিকতা ইত্যাদি ছিল তার জীবনে অন্যতম আদর্শ৷ তিনি বলেন, বৈপ্লবিক চিন্তাধারা হল মানুষ সম্পর্কে মানবিক হওয়া৷ মানবিক মূল্যবোধ মানুষকে বিপ্লবে সামিল করতে বাধ্য করে৷ এপ্রসঙ্গে তাঁর সাফ কথা, বিপ্লব মানে বাগিচা চাষ করা নয়৷ বিপ্লব হল, মানুষের জন্য জীবন উৎসর্গ করা৷ দেশপ্রেম জাগ্রত করাই হল প্রকৃত কমিউনিস্টের অন্যতম ধর্ম৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top