News Flash

  • Home
  • দেশ
  • ‘অপারেশন সিন্দুর’-র সাফল্য পরবর্তী ভারত-পাকিস্তান সীমান্তের বর্তমান পরিস্থিতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধানমন্ত্রীকে অবহিত করলেন এনএসএ ডোভাল
Image

‘অপারেশন সিন্দুর’-র সাফল্য পরবর্তী ভারত-পাকিস্তান সীমান্তের বর্তমান পরিস্থিতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধানমন্ত্রীকে অবহিত করলেন এনএসএ ডোভাল

নয়াদিল্লি, ৮ মে : ‘অপারেশন সিন্দুর’ সফলভাবে পরিচালিত হওয়ার পরদিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বাসভবন ৭ লোক কল্যাণ মার্গে বৈঠক করেন। বৈঠকে তিনি ভারত-পাকিস্তান সীমান্তের বর্তমান পরিস্থিতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বিশদে অবহিত করেন প্রধানমন্ত্রীকে।

সকাল ৭টায় শুরু হয়ে প্রায় আধ ঘণ্টা চলা এই গুরুত্বপূর্ণ বৈঠকে এনএসএ ডোভাল ‘অপারেশন সিন্দুর’-এর পর বিশ্বের বিভিন্ন দেশের প্রতিক্রিয়া সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবগত করেন। তিনি জানান, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের যেকোনও অপপ্রয়াসের জবাবে সম্পূর্ণ প্রস্তুত ও সজাগ। ডোভালের রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইসরায়েল সহ একাধিক দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পদক্ষেপের প্রশংসা করেছে এবং সমর্থন জানিয়েছে।

এদিকে, কেন্দ্রীয় সরকারের তথ্যে বলা হয়েছে, পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাচ্ছে। বিশেষ করে পুঞ্চ সেক্টরে পাক হামলায় ১৩ জন সাধারণ নাগরিকের মৃত্যু এবং ৫৯ জন আহত হয়েছেন। এই হামলার ফলে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ডোভালের পর, ভারতের গৃহসচিব গোবিন্দ মোহনও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক** করেন এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রিপোর্ট পেশ করেন। তিনি জানান, সীমান্তরক্ষী বাহিনীকে সম্পূর্ণ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশ দিয়েছে, পাকিস্তান সীমান্ত ঘেঁষা সব জেলাশাসকদের সেনা ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল এক বৈঠকে পাকিস্তান ও নেপাল সীমান্ত ঘেঁষা রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, ডিজিপি এবং মুখ্যসচিবদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি বলেন, হাসপাতাল, ফায়ার ব্রিগেড, জরুরি পরিষেবার অবিচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করতে হবে। এছাড়া এসডিআরএফ, সিভিল ডিফেন্স, হোম গার্ডস, এনসিসি-কে সর্বদা প্রস্তুত রাখতে হবে।

তিনি বলেন, নাগরিক ও এনজিওদের যুক্ত করে গণসচেতনতা ও জন-অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া উচিত। এই বৈঠকে জম্মু ও কাশ্মীর, লাদাখের লেফটেন্যান্ট গভর্নর, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং সিকিম সরকারের প্রতিনিধি উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, গোয়েন্দা ব্যুরোর ডিরেক্টর, বিএসএফ ও সিআইএসএফের ডিজি-রাও বৈঠকে অংশ নেন।

Releated Posts

‘ব্যবস্থা ছাড়ছি, ব্যক্তি বা আদর্শ নয়’: ফের বিজেপি সভাপতির কাছে ইস্তফা জমা শেহজাদ পুনাওয়ালার

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): আর্থিক ও ব্যক্তিগত জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করে ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের…

ByByNews Desk Aug 17, 2026

দিল্লিতে জুয়ার আসর, ৪ জন গ্রেফতার; উদ্ধার ৮৭,৬৩০ টাকা

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): দিল্লির গীতা কলোনি এলাকায় বেআইনি জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে শাহদরা জেলা…

ByByNews Desk Aug 17, 2026

প্রযুক্তি শিক্ষার্থীদের দক্ষতা দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): প্রযুক্তি শিক্ষায় উত্তীর্ণ তরুণদের তাঁদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতাকে দেশ গঠনের কাজে ব্যবহার…

ByByNews Desk Aug 16, 2026

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যায় বিজেপি ও সংবাদমাধ্যমকে দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন পশ্চিমবঙ্গ মন্ত্রী ও রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনায় বিজেপি…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top