News Flash

  • Home
  • Uncategorized
  • থানায় ডেকে যুবককে পেটাল পুলিশ
Image

থানায় ডেকে যুবককে পেটাল পুলিশ

tripura-policeনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ ডিসেম্বর৷৷ গভীর রাতে এক উপজাতি যুবককে থানায় তুলে নিয়ে বেধড়ক পেটাল পুলিশ৷ বর্তমানে আহত যুবকের চিকিৎসা তেলিয়ামুড়া থানায় চলছে৷ ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী থানায় শুক্রবার রাত আনুমানিক ১২ টা নাগাদ৷ আহত যুবকের নাম চিত্ত দেববর্মা৷ বয়স ২১ বছর৷ বাড়ি মুঙ্গিয়াকামী থানাধীন ৪৩ মাইল এলাকায়৷
সংবাদে জানা গেছে, গত শুক্রবার রাত নয়টা নাগাদ আচমকা থানার এস আই শিবশংকর ত্রিপুরা, মানিক দেববর্মার বাড়িতে গিয়ে তার ছেলে চিত্ত দেববর্মার খোঁজ নেয়৷ চিত্ত দেববর্মা ঘর থেকে বেরুলে থানা আসতে বলে এস আই শিব শংকর ত্রিপুরা৷ থানার গাড়ি করে এদিন রাতে চিত্ত দেববর্মা থানায় আসে৷ রাত আনুমানিক বারোটা নাগাদ কোন শিবশংকর ত্রিপুরা লাঠি দিয়ে বেধড়ক মারতে শুরু করে৷ পুলিশের মারে চিত্ত দেববর্মা জ্ঞান হারিয়ে মাটিতে পরে যায়৷ শনিবার সকালে তাকে ছেড়ে দেয় পুলিশ৷ ভয়ে চিকিৎসা করার জন্য হাসপাতালে আসতে পারেনি৷ পরে খোয়াই জেলা বিজেপি কমিটির সম্পাদক বিকাশ দেববর্মা প্রয়াসে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে আসে৷ এদিকে লক আপে মারধরের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করে দিয়েছে৷
বর্তমানে আহত যুবকের ঘটনা তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে চলছে৷ এদিকে, বিজেপি জেলা কমিটির সম্পাদক বিকাশ দেববর্মা পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন৷ তিনি বলেন পুলিশ আইনের নামে অপশাসন কায়েম করে রেখেছে৷
এদিকে, শুভবুদ্ধি সম্পন্ন জনগণদের অভিমত অভিযুক্ত পুলিশ অফিসার শিব শঙ্কর ত্রিপুরার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার৷ এখন দেখার বিষয় তার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট প্রশাসন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top