News Flash

Image

১০ লক্ষাধিক টাকার মদ উদ্ধার, আটক তিন

আগরতলা, ৫ মে: নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেয়েছে কাঞ্চনপুর থানার পুলিশ। এক বাড়িতে অভিযান চালিয়ে চার হাজার বোতল অবৈধ মদ উদ্ধার করে। বাজেয়াপ্ত মদের বাজারমূল্য আনুমানিক ১০ লক্ষাধিক টাকা হবে। সাথে তিনজনকে আটক করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোমবার সকালে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কাঞ্চনপুর থানার পুলিশ এক অভিযান চালিয়েছে। অভিযানে প্রায় সাড়ে চার হাজার বোতল অবৈধ বিলাতি মদ বাজেয়াপ্ত করেছে। উদ্ধারকৃত মদের বাজারমূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা হবে বলে জানা গিয়েছে।

আরও জানা গিয়েছে, অভিযানে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো পিংকু নাথ, জগদীশ নাথ ও উত্তম নাথ।
অভিযানটি পরিচালনা করেন কাঞ্চনপুর থানার অফিসার ইনচার্জ উদ্যম দেব্বর্মা এবং এস আই রাজেশ দাস।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top