News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ আগরতলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির
Image

মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ আগরতলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির

আগরতলা, ৪ মে: আজ রবিবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবের নবনির্বাচিত পরিচালন কমিটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা-র সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন।

সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার ও সম্পাদক রমাকান্ত দে-র নেতৃত্বে কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে প্রেস ক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর হাতে পুষ্পস্তবক তুলে দেন সভাপতি ও সম্পাদক। এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি চিত্রা রায়, সহ সম্পাদক কমল চৌধুরী ও অভিষেক দে, কোষাধ্যক্ষ রঞ্জন রায়, কার্যকরী সদস্য বিশ্বজিৎ দে, অভিষেক দেববর্মা, মিহির লাল সরকার, সন্তোষ গোপ ও রঞ্জিত দেববর্মা।

প্রায় এক ঘণ্টা ব্যাপী এই সৌজন্য সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী আগরতলা প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দেন তিনি।

Releated Posts

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top