News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুকুর থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
Image

পুকুর থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ৪ মে:
দুই সন্তানের বাবার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় সাতসকালে। ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ছেচরিমাই পঞ্চায়েত এলাকায়।

বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ছেচড়িমাই পঞ্চায়েতের সিলোটিয়ামুড়া এলাকায় বসবাস করেন ৫০ বছরের নির্মল পাল(৫০)। দুই পুত্র নিয়ে অভাবের সংসার তার। যখন যে কাজ পেতেন সে কাজই করতেন বলে জানা গেছে। মৃতের স্ত্রী জানিয়েছেন, প্রতিদিনকার মতো গতকালও তিনি কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান। প্রায় সময়ই রাতে আসতে দেরি হয়। গত কাল দেরিতে আসবেন ভেবে পরিবারের সদস্যরা খাবার খেয়ে শুয়ে পড়েন।

কিন্তু অন্যদিনকার মতো তিনি আর রাতে বাড়ি ফেরেননি। সকালে প্রতিবেশীরা স্থানীয় পুকুরে নির্মল পালকে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে নির্মল পালের স্ত্রী সুবিধা পালকে খবর দেওয়া হলে তিনি দুই ছেলে নিয়ে ছুটে এসে দেখতে পান পুকুরের জলে পড়ে আছে নির্মল পাল। ততক্ষণে মৃত্যু হয়েছে তার। ঘটনাস্থলেই কান্নায় ভেঙে পড়েন মৃতের স্ত্রী। পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট নয়। মৃতদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top