News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্ত্রীর উপস্থিতিতে রায়হামছা গুচ্ছ গ্রামে বিজেপি দলে যোগদান
Image

মন্ত্রীর উপস্থিতিতে রায়হামছা গুচ্ছ গ্রামে বিজেপি দলে যোগদান

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ মে:
ত্রিপুরার পিছিয়ে পড়া জনজাতি অধ্যুষিত এলাকাগুলির মধ্যে অন্যতম হল কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আঠারোমুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত রায়হামছা গুচ্ছগ্রাম। দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার অভাব এই এলাকাকে পিছিয়ে রেখেছিল। তবে বর্তমান বিজেপি সরকারের আমলে পরিস্থিতির পরিবর্তন ঘটছে বলে দাবি করেন ত্রিপুরা রাজ্যের জনজাতি কল্যাণ ও শিক্ষা দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

রবিবার ২৯ কৃষ্ণপুর বিধানসভা বিজেপি মণ্ডলের উদ্যোগে মুঙ্গিয়া কামি আরডি ব্লকের অধীন আঠারোমুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত ৪১ মাইল রায়হামছা গুচ্ছ গ্রামে একটি যোগদান সভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, মণ্ডল সাধারণ সম্পাদক ওয়াথরাই মলসুম,খোয়াই জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি রশিদ মিয়া সহ মণ্ডলের অন্যান্য নেতৃত্বরা।

এই সভায় মন্ত্রী বিকাশ দেববর্মার হাত ধরে সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দেন মোট ৫২টি পরিবার, যার ভোটার সংখ্যা ১৪১ জন। নতুন সদস্যদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে দলীয়ভাবে বরণ করে নেওয়া হয়।

বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “বিগত সিপিআইএম শাসনকালে এই অঞ্চলের জনজাতি মানুষজন শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। বর্তমানে বিজেপি সরকার সেই চিত্র পাল্টে দিতে নিরলসভাবে কাজ করে চলেছে। বিশেষত জনজাতি অধ্যুষিত এলাকাগুলির উন্নয়নে শিক্ষার প্রসার, স্বাস্থ্য পরিসেবা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা প্রকল্পে জোর দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, এই উন্নয়নের ধারা দেখে পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলেও মানুষ বিভিন্ন দল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নিচ্ছেন।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top