News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিভিন্ন দপ্তরে অর্ধ লক্ষাধিক শূন্যপদ, মরুভূমিতে জল ছিটানোর অভিযোগে সরকারকে বিঁধলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী
Image

বিভিন্ন দপ্তরে অর্ধ লক্ষাধিক শূন্যপদ, মরুভূমিতে জল ছিটানোর অভিযোগে সরকারকে বিঁধলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ৪ মে: রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে অর্ধ লক্ষাধিক শূন্যপদ পড়ে থাকা সত্ত্বেও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না—এই অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রোববার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সরকার মরুভূমিতে জল ছিটানোর মতো কিছু চাকরির অফার দিয়ে প্রকৃত সমস্যাকে আড়াল করছে।”

চৌধুরী দাবি করেন, সিপিআইএম দপ্তরের কর্মীরা কয়েকটি সরকারি দপ্তরের শূন্যপদের তথ্য সংগ্রহ করে দেখেছেন, রাজ্যে অন্তত ৫০ হাজারেরও বেশি পদ ফাঁকা রয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “যদি সব দপ্তরের হিসেব নেওয়া যায়, তাহলে এই সংখ্যা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।”

সরকারের নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গ্রুপ ডি-তে পশ্চিমবঙ্গ এবং আসামের বহু ছেলে-মেয়ের চাকরি পাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “জাল পিআরটিসি ব্যবহার করে বাইরের রাজ্যের যুবকরা ত্রিপুরার চাকরি পাচ্ছে, অথচ সরকার নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে।”

তিনি আরও বলেন, “মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সত্যকে ঢাকা যায় না। বেকারত্বের কারণে রাজ্যের যুবসমাজে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। তারা সরকারের প্রতিশ্রুতিতে আর আস্থা রাখছে না।”

Releated Posts

কেন্দ্রীয় মন্ত্রী এবং ত্রিপুরার কৃষি মন্ত্রীর  হাত ধরে ত্রিপুরা কুইন আনারসের  বায়ার-সেলার মিটে রেকর্ড সাফল্য

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরার আনারস শিল্পে এক বড় সাফল্যের ইঙ্গিত হিসেবে, ত্রিপুরা কুইন আনারস গ্লোবাল ফেস্টিভ্যাল ২০২৬-এর দ্বিতীয়…

ByByReshmi Debnath Jun 28, 2026

আগরতলা বিমানবন্দর এলাকা থেকে আরও ৪ বাংলাদেশি আটক, মোট গ্রেপ্তার ৮

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরা পুলিশের হাতে আরও চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে। শনিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর…

ByByReshmi Debnath Jun 28, 2026

দিল্লিতে গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুন: নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও অনুষ্ঠান…

ByByReshmi Debnath Jun 28, 2026

মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব প্রদেশ মহিলা কংগ্রেস, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদত্যাগ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ২৮ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হেনস্তা এবং নারীদের নিরাপত্তাহীনতার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top