News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘৮০–এর দশকে যা হয়েছিল, তা ভুল ছিল’, ১৯৮৪-র দাঙ্গা নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যে নতুন বিতর্ক
Image

‘৮০–এর দশকে যা হয়েছিল, তা ভুল ছিল’, ১৯৮৪-র দাঙ্গা নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যে নতুন বিতর্ক

নয়াদিল্লি, ৪ মে: ১৯৮৪ সালের শিখ দাঙ্গা নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এক মন্তব্য ফের রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে ছাত্রদের সঙ্গে কথোপকথনের সময়, এক শিখ ছাত্রের প্রশ্নের উত্তরে রাহুল বলেন— “১৯৮০-এর দশকে যা হয়েছিল, তা ভুল ছিল।”

ইভেন্ট চলাকালীন এক শিখ ছাত্র কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন করেন, “আপনি বলেন রাজনীতি নির্ভীক হওয়া উচিত, কিন্তু কংগ্রেসের শাসনকালে আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না। আমরা শুধু কড়া বা পাগড়ি পরে থাকতে চাই না, আমাদের কথা বলার অধিকার চাই।” তিনি অভিযোগ করেন, কংগ্রেস শিখ সম্প্রদায়ের কণ্ঠস্বরকে উপেক্ষা করেছে এবং সাজ্জন কুমারের মতো ১৯৮৪-র দাঙ্গার অভিযুক্তদের রক্ষা করেছে।

রাহুল গান্ধী বলেন, তিনি তখন কংগ্রেসের নেতৃত্বে ছিলেন না, তবুও অতীতের ভুলের দায় স্বীকারে তিনি প্রস্তুত। তিনি জানান, “আমি বহুবার প্রকাশ্যে বলেছি, ৮০–এর দশকে যা হয়েছিল তা ভুল ছিল। আমি স্বর্ণমন্দির বহুবার গিয়েছি। ভারতে শিখ সম্প্রদায়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে।”

রাহুল গান্ধীর এই বক্তব্য সামনে আসতেই বিজেপি পাল্টা আক্রমণে নেমেছে। বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় রাহুলের ভিডিও শেয়ার করে লেখেন, “এক শিখ ছাত্র তাঁকে মনে করিয়ে দিল, কংগ্রেস শিখদের সঙ্গে ভালো ব্যবহার করেনি। শুধু ভারতেই নয়, এবার আন্তর্জাতিক মঞ্চেও রাহুল গান্ধীকে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে।”

Releated Posts

রাজনৈতিক পরিচয়ের কারণে উচ্ছেদ নয়: কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়

কলকাতা, ১৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে তার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে উচ্ছেদ করা যাবে…

ByByTaniya Chakraborty May 14, 2026

ভোটব্যাঙ্ক রাজনীতির জন্যই ইউসিসির বিরোধিতা করছে কংগ্রেস: অসম বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়া

গুয়াহাটি, ১৪ মে (আইএএনএস): অসমে প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) কার্যকর করার বিরোধিতা কংগ্রেস…

ByByTaniya Chakraborty May 14, 2026

ভোজপুর–বক্সার এমএলসি উপনির্বাচনে আরজেডির জয়, মুখ্যমন্ত্রী চৌধুরীর আমলে এনডিএর প্রথম নির্বাচনী ধাক্কা

পাটনা, ১৪ মে (আইএএনএস): বিহারের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় এনে ভোজপুর–বক্সার স্থানীয় কর্তৃপক্ষ কেন্দ্রের বিধান পরিষদ উপনির্বাচনে এনডিএ প্রথম…

ByByTaniya Chakraborty May 14, 2026

দেওয়াসে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত একাধিক; ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভোপাল/দেওয়াস, ১৪ মে (আইএএনএস): মধ্যপ্রদেশের দেওয়াস জেলার টঙ্ককালা এলাকায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে একাধিক মানুষের মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty May 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top