News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শহরের বুকে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী অপহরণ
Image

শহরের বুকে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী অপহরণ

আগরতলা, ৪ মে : শহরের মধ্যে প্রকাশ্য দিবালোকে মাথায় পিস্তল ঠেকিয়ে অপহরণ করা হল এক ব্যবসায়ীকে। পরে সীমান্ত এলাকার এক প্রান্ত থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। আক্রান্ত ব্যবসায়ীর নাম রূপনাথ ভূঁইয়া। তিনি আগরতলার ধলেশ্বর ওয়াটার সাপ্লাই এলাকায় বসবাস করেন এবং মহারাজগঞ্জ বাজারে একটি দোকান পরিচালনা করেন।

অপহরণের অভিযোগ উঠেছে বিকাশ সরকার ও পলাশ সরকারের বিরুদ্ধে। রূপনাথ ভূঁইয়ার স্ত্রী জানান, এই বিষয়ে তারা পুলিশকে অবগত করেছেন। পুলিশ তদন্ত করবে বলে জানিয়েছে তাদের।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অর্থ লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই এই অপহরণ। আক্রান্তের স্ত্রী এমনই আশঙ্কা প্রকাশ করেছেন।

Releated Posts

ছয় মাসের ভোগান্তির বিস্ফোরণ, নালীছড়ায় সড়ক অবরোধে স্তব্ধ কমলপুর-আমবাসা সড়ক

আমবাসা: দীর্ঘ ছয় মাস ধরে ভাঙাচোরা রাস্তা ও জরাজীর্ণ সেতুর কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। বারবার…

ByByReshmi Debnath Oct 1, 2026

হোস্টেলের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১ অক্টোবর: আচমকা আইজিএফ চৌমুহনীস্থিত ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস এবং জগন্নাথবাড়ির এসসি ছাত্রীবাস পরিদর্শন করলেন…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অলকা সিনহা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ১ অক্টোবর:  প্রয়াত হলেন চিকিৎসক ডাঃ অশোক সিনহার স্ত্রী অলকা সিনহা। ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু…

ByByReshmi Debnath Oct 1, 2026

সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ১ অক্টোবর: পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেটের কাছে ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top