News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিচার ব্যবস্থায় ত্রিপুরা দেশের ছোট রাজ্যগুলির মধ্যে শীর্ষস্থানে থাকায় মুখ্যমন্ত্রীর অভিনন্দন
Image

বিচার ব্যবস্থায় ত্রিপুরা দেশের ছোট রাজ্যগুলির মধ্যে শীর্ষস্থানে থাকায় মুখ্যমন্ত্রীর অভিনন্দন

আগরতলা, ৩ মে: ত্রিপুরার বিচার ব্যবস্থা দেশের ছোট রাজ্যগুলির মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট ২০২৫-এ এই তথ্য প্রকাশিত হয়েছে। রাজ্যের বিচার ব্যবস্থার এই স্বীকৃতিতে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। বিচার ব্যবস্থার সাথে যুক্ত সম্মানিত বিচারক, জুডিশিয়াল অফিসার, আদালতের কর্মচারীবৃন্দ এবং বারের সদস্যদের সম্মিলিত প্রয়াসের ফলেই এই সাফল্য অর্জন বলে মুখ্যমন্ত্রী এক বার্তায় মন্তব্য করেছেন।

মূলত চারটি বিষয়ের উপর প্রাধান্য দিয়ে ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট প্রকাশিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল বিচার প্রক্রিয়া, পুলিশ, কারাবিভাগ এবং আইনী সহায়তা। টাটা ইনস্টিটিউট অব সোস্যাল সায়েন্স, কমনওয়েলথ হিউম্যান রাইটসের সহায়তায় ইন্ডিয়া জাস্টিস রিপোর্টটি প্রকাশিত হয়।

রাজ্যের বিচার ব্যবস্থার এই শীর্ষস্থান অর্জন বিচার প্রক্রিয়ায় জনগণের আস্থাকে আরো সুদৃঢ় করবে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন।

Releated Posts

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top