News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হারিয়ে যাওয়া ১১ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ
Image

হারিয়ে যাওয়া ১১ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

বিলোনিয়া, ৩ মে:- মানুষকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি মানুষের হারিয়ে যাওয়া জিনিসগুলিও উদ্ধার করে দিচ্ছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। দক্ষিণ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার পর আইপিএস মৌরিয়া কৃষ্ণ সি বিভিন্ন ক্ষেত্রে নড়েচড়ে বসেছে দক্ষিণ জেলার পুলিশ।

গত কিছু দিনে দক্ষিণ জেলার বিভিন্ন থানা এলাকায় মানুষের হারিয়ে যাওয়া ১১ টি মোবাইল উদ্ধার করে আজ মোবাইল মালিকদের হাতে মোবাইলগুলি তুলে দেয় দক্ষিণ জেলার পুলিশ সুপার সহ অতিরিক্ত পুলিশ সুপার এবং অন্যান্য পুলিশ আধিকারিকগন। হারিয়ে যাওয়া মোবাইল গুলি পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মোবাইলের মালিকরা। অতি দ্রুত মোবাইল গুলি উদ্ধার করে সংশ্লিষ্ট মালিকের হাতে তুলে দেওয়ায় দক্ষিণ জেলার পুলিশ সুপার সহ পুলিশ কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন হারিয়ে যাওয়া মোবাইল মালিকরা। এই বিষয়ে দক্ষিণ জেলার পুলিশ সুপার মৌরিয়া কৃষ্ণ সি জানান মানুষের হারিয়ে যাওয়া মোবাইল গুলো উদ্ধারের জন্য নির্দিষ্ট ধরনের একটি ফর্ম ফিলাপ করে সংশ্লিষ্ট থানায় জমা দিলে মোবাইল গুলি উদ্ধার করার জন্য পুলিশ কাজ শুরু করবে। আর এই ফর্ম সংশ্লিষ্ট থানাতে পাওয়া যাবে।

তিনি জানান মোবাইলগুলি হারিয়ে যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে থানাকে নির্দিষ্ট ফর্মে বিস্তারিত তথ্য ফিলাপ করে জমা দিলেই তা দক্ষিণ জেলার সাইবার সেলে আসবে এবং তা পাওয়ার পর পুলিশ তাদের পদ্ধতি অনুসারে কাজ শুরু করবে এবং দ্রুত মোবাইল ফোনটি উদ্ধার করার জন্য কাজ চালিয়ে যাবে।

Releated Posts

স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনে বাধা ও হামলার অভিযোগে থানায় মামলা ও মহকুমা পুলিশ আধিকারিককে ডেপুটেশন

বক্সনগর, ১৬ আগস্ট:  দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতিকালে বাধা প্রদান এবং সিপিআই(এম) কর্মীদের উপর…

ByByReshmi Debnath Aug 16, 2026

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

ধর্মনগরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

ধর্মনগর, ১৫ আগস্ট: দেশের অন্যান্য স্থানের সঙ্গে তাল মিলিয়ে ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top