News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরের রেল, বিমানবন্দর চালু ও ভিলেজ কাউন্সিল নির্বাচনের দাবিতে জাতীয় সড়ক অবরোধ কংগ্রেস
Image

কৈলাসহরের রেল, বিমানবন্দর চালু ও ভিলেজ কাউন্সিল নির্বাচনের দাবিতে জাতীয় সড়ক অবরোধ কংগ্রেস

আগরতলা, ৩ মে: কৈলাসহরের রেল, বিমানবন্দর চালু ও ভিলেজ কাউন্সিল নির্বাচন করার দাবিতে ধর্মনগর- কৈলাসহর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ সামিল হয়েছে কংগ্রেস। এর ফলে রাস্তার দু’ধারে বিশাল সংখ্যায় যানবাহন আটকে পরে। অল্প কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর কংগ্রেস দলের নেতৃবৃন্দরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়।

আজ কৈলাসহর চিনি বাগান এলাকায় কৈলাশহর জেলা কংগ্রেসের উদ্যোগে প্রায় হাজার খানের আদিবাসী কংগ্রেসদের নিয়ে এক দিনের সম্মেলন কনভেনশন অনুষ্ঠিত হয়। উপজাতি কংগ্রেসদের নিয়ে আলাপ আলোচনা করেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের প্রাক্তন কংগ্রেস সভাপতি কৈলাশহরের বিধায়ক বিরোজিৎ সিনহা, কৈলা শহর জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান। আদিবাসী কংগ্রেস নেতা বিব্রধর ত্রিপুরা। বীরেন্দ্র দেববর্মা, রাম বাহাদুর সিং, জয়নাল হালাম, টিংকুমা ডারর্লিং, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, ধর্মনগর জেলা কংগ্রেস নেতা কেবল নন্দী, কংগ্রেস নেতা সৌমিত্র বিশ্বাস, সহ উপজাতি কংগ্রেস নেতারা এবং কর্মীরা।

এদিন মূলত সংবিধান বাঁচাও এই দাবি নিয়ে চিনি বাগানে প্রায় তিন ঘন্টা সভা চলে। বিধায়ক বিরজীৎ সিনহার নেতৃত্বে কৈলাশহর ধর্মনগর চিনি বাগান এলাকায় প্রায় ২০ মিনিট জাতীয় সড়কে অবরোধ করেন এবং ধর্ণা মূলত দাবি ছিল কৈলাশহর বিমানবন্দর চালু, প্রতিটি জেলার সঙ্গে কৈলাশহরে , কৈলাসহর বিমানবন্দর চালু এবং অতিসত্বর এডিসি ভিলেজে নির্বাচন করা হোক।

Releated Posts

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top