News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সন্তানকে স্কুল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার কবলে বাবা
Image

সন্তানকে স্কুল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার কবলে বাবা

আগরতলা, ৩ মে: নিজের সন্তানকে স্কুল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার পথে দূর্ঘটনার কবলে পড়ে পিতা এবং শিশু। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানীপুর পেট্রোল পাম্প সন্নিহিত এলাকাতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, বিপ্লব চক্রবর্তী নামের এক ব্যাক্তি যখন তাঁর ছেলেকে সারদাময়ী স্কুল থেকে চাকমা ঘাটের নিজ বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন তখন উচ্চগতি সম্পন্ন একটা ম্যাক্স গাড়ি মহারানীপুর এলাকাতে তাদের ধাক্কা দেয়। পরবর্তী সময়ে ওই গাড়িটি দ্রুতগতিতে এসে নেতাজি নগর ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকাতে আরেকটা গাড়িকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে ওই গাড়ির চালককে ধরে উত্তম মধ্যম প্রদান করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

এদিকে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ওই উন্মত্ত চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি ব্যাবস্থা গ্রহণ করে। যেভাবে প্রতিনিয়ত শুধু তেলিয়ামুড়া নয় বিভিন্ন জায়গাতেই অনিয়ন্ত্রিত যান চালনার জন্য যান দুর্ঘটনা সংঘটিত হচ্ছে তা নিশ্চিতভাবে সভ্য সমাজের ক্ষেত্রে অত্যন্ত আতঙ্কের বিষয় ,এতে সন্দেহ নেই।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top