News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা, প্রতিবাদ রাজপথে বিক্ষোভ মিছিল সদর জেলা কংগ্রেসের
Image

ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা, প্রতিবাদ রাজপথে বিক্ষোভ মিছিল সদর জেলা কংগ্রেসের

আগরতলা, ৩ মে: মেডিক্যাল পরীক্ষায় দূর্নীতি, হাসপাতাল গুলোতে ডাক্তার-নার্স স্বল্পতা, চিকিৎসার অভাবে রোগী মৃত্যু, হাসপাতালগুলোর পরিকাঠামো অবনতি সহ বিভিন্ন অভিযোগ তুলে সবর হয়েছে সদর জেলা কংগ্রেস। আজ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবিতে শহরে মিছিল করে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন দিয়েছেন কর্মী সর্মথকরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক কংগ্রেস নেতার অভিযোগ, বিজেপি সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা তলানিতে ঠেকেছে। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কারণ, দাঁতের চিকিৎসক দিয়ে কখনো রাজ্য পরিচালনা করা সম্ভব নয়। দাঁতের চিকিৎসকেট নেতৃত্বে রাজ্যে প্রতিটি মেডিক্যাল পরীক্ষার দূর্নীতির গন্ধ পাওয়া গিয়েছে। এমনকি, জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগের শেষ নেই। প্রতিনিয়ত চিকিৎসার অভাবে রোগীর মৃত্যু হচ্ছে।

তাঁর আরও অভিযোগ, বর্তমানে হাসপাতালে গিয়ে রোগী আক্রান্ত হচ্ছে। কিছু দিন আগে রোগীর গায়ে সিলিং ফ্যান ভেঙে পড়েছে। এমনকি, পর্যাপ্ত পরিমাণে হাসপাতালে স্বাস্থ্য কর্মীর সংখ্যা অনেক কম। এরই প্রতিবাদে সরব হয়েছে সদর জেলা কংগ্রেস।

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচন, বুথস্তরে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ বিজেপির

আগরতলা, ১৭ আগস্ট: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে বুথস্তরের সাংগঠনিক কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর

আগরতলা, ১৭ আগস্ট: চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top