News Flash

  • Home
  • বিনোদন
  • পহেলগাঁও কাণ্ডের নিন্দা করতে গিয়ে ‘বেফাঁস’ মন্তব্য অভিনেতা বিজয়ের , আদিবাসী সম্প্রদায় রেগে আগুন
Image

পহেলগাঁও কাণ্ডের নিন্দা করতে গিয়ে ‘বেফাঁস’ মন্তব্য অভিনেতা বিজয়ের , আদিবাসী সম্প্রদায় রেগে আগুন

নয়াদিল্লী, ২ মে : পহেলগাঁও কাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়ালেন বিজয় দেবরকোন্ডা। জঙ্গিদের বিরোধিতা করতে গিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে মন্তব্য করেন তিনি। এখান থেকেই বিতর্কের সূত্রপাত। ‘ট্রাইবাল লইয়ার্স অ্যাসোসিয়েশন বাপুনগর’-এর সভাপতি কৃষ্ণরাজ চৌহান অভিযোগ জানিয়েছেন বিজয়ের বিরুদ্ধে। তাঁর দাবি, আদিবাসী সম্প্রদায়কে অশ্রদ্ধা করেছেন দক্ষিণী তারকা।

হায়দরাবাদে নিজের ছবির প্রচারে একটি অনুষ্ঠানে গিয়ে বিজয় বলেছেন, “কাশ্মীরের মানুষকে শিক্ষার আলোয় নিয়ে আসাই এই সমস্যার সবচেয়ে বড় সমাধান। নিশ্চিত করতে হবে, ওদের যাতে মগজধোলাই করা না যায়। ওরা (কাশ্মীরি) আর কী পাবে? কাশ্মীর ভারতের। কাশ্মীরিরাও আমাদেরই লোক।”

এর পরেই পাকিস্তানকে তুলোধনা করতে গিয়ে বিপাকে পড়েন দক্ষিণী তারকা। বিজয় বলেন, “পাকিস্তানকে আক্রমণ করার কোনও প্রয়োজনই মনে করে না ভারত। তার কারণ, পাকিস্তানের মানুষই নিজেদের সরকারকে নিয়ে বীতশ্রদ্ধ। পাকিস্তান তো ৫০০ বছর আগের আদিবাসীদের মতো আচরণ করে। কোনও উপস্থিত বুদ্ধি ছাড়াই ওরা যুদ্ধ করতে নামে।”

Releated Posts

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026

দীপিকা-রণবীরের ঘরে এল দ্বিতীয় কন্যাসন্তান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাঁদের…

ByBySandeep Biswas Sep 19, 2026

জুবিন গর্গের ২০০-রও বেশি বিরল গান ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ অসমের সঙ্গীতপ্রেমীর

গুয়াহাটি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত অসমিয়া গায়ক জুবিন গর্গের সঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন অসমের নগাঁও জেলার কুয়ারিতলের…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top