News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বটতলায় এস ইউ সি আই (সি)-র উদ্যোগে কর্মসূচি পালন
Image

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বটতলায় এস ইউ সি আই (সি)-র উদ্যোগে কর্মসূচি পালন

আগরতলা, ১ মে: আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বটতলায় এক বিশেষ কর্মসূচির আয়োজন করে এস ইউ সি আই (কমিউনিস্ট)। এদিনের কর্মসূচিতে শ্রমিক দিবসের ইতিহাস, তাৎপর্য এবং বর্তমান সময়ে শ্রমিকদের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস ইউ সি আই (সি)-র সদস্যরা, যারা একে একে বক্তব্য রাখেন এবং শ্রমিকদের অধিকার রক্ষার জন্য ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান। বক্তারা বলেন, ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেট আন্দোলন শুধু একটি তারিখ নয়, এটি শ্রমিক শ্রেণির আত্মত্যাগের প্রতীক, যা আজও প্রাসঙ্গিক।

এই কর্মসূচিতে এস ইউ সি আই (সি)-র সদস্য ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন। দলীয় সংগঠকরা জানান, আগামী দিনেও শ্রমিক স্বার্থে জনজাগরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top