News Flash

  • Home
  • প্রধান খবর
  • আম্বানি, বিড়লা, টাটা এক্সপ্রেস উত্তর-পূর্বাঞ্চলে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে : জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
Image

আম্বানি, বিড়লা, টাটা এক্সপ্রেস উত্তর-পূর্বাঞ্চলে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে : জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

নয়াদিল্লি, ০১ মে : উত্তর-পূর্বাঞ্চলের বিনিয়োগ বৃদ্ধি করতে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়ার পৌরোহিত্যে শিল্পপতিদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মন্ত্রী ৩০ এপ্রিল বুধবার মুম্বাইতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ – এর মুকেশ আম্বানি, আদিত্য বিড়লা গোষ্ঠীর কুমার মঙ্গলম বিড়লা, টাটা সন্স – এর এন চন্দ্রশেখরণ সহ শীর্ষ স্থানীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। দিল্লিতে ২৩ ও ২৪ মে রাইসিং নর্থ-ইস্ট শীর্ষ সম্মেলন ২০২৫ – এর আগে এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া দেশের চালিকাশক্তি হিসেবে উত্তর-পূর্ব ভারতকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে ভারত সরকার যে কৌশলগত দৃষ্টিভঙ্গী নিয়েছে, সেই বিষয়ে জোর দেন। তিনি বলেন, “লক্ষ্য হ’ল – ৮টি রাজ্যের সামগ্রিক উন্নয়ন”।
মন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন বিষয়ক মন্ত্রক ৮টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে একযোগে এক উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে। এছাড়াও, প্রতিটি রাজ্যে বিনিয়োগ প্রচার সংস্থা গড়ে তোলা হয়েছে। কৃষি-ভিত্তিক শিল্প, বস্ত্র এবং পর্যটন ক্ষেত্রে এই অঞ্চলের উল্লেখযোগ্য বিষয়গুলির উপর বিশেষ জোর দেওয়া হয়।
রাইসিং নর্থ-ইস্ট শীর্ষ সম্মেলন ২০২৫ বিনিয়োগকারীদের বিশেষভাবে আকর্ষিত করবে। এছাড়া, নীতি-নির্ধারকরাও এই অঞ্চলের অর্থনৈতিক সুবিধা সম্পর্কে অবহিত হবেন। দিল্লির ভারত মণ্ডপম – এ ২৩ ও ২৪ মে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

Releated Posts

(update) অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১২-এর বেশি

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরের বাইরে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত…

ByByNews Desk Aug 17, 2026

অশোক ধাম মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১২-র বেশি

লখিসরাই, ১৭ আগস্ট (আইএএনএস): বিহারের লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরের বাইরে সোমবার পদপিষ্ট হয়ে অন্তত সাতজন পুণ্যার্থীর মৃত্যু…

ByByNews Desk Aug 17, 2026

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে ‘ব্ল্যাকমেলিংয়ের চাপ’ থাকতে পারে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে কোনও ধরনের…

ByByNews Desk Aug 16, 2026

বিদেশের বন্দরে ভারতীয় নৌজাহাজে উড়ল তেরঙ্গা, স্বাধীনতা দিবসে ফুটে উঠল ভারতের সামুদ্রিক উপস্থিতি

মাসকাট, ১৬ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসে মাসকাট, পন্তা দেলগাদা এবং জিবুতিসহ বিদেশের বিভিন্ন বন্দরে ভারতীয় নৌবাহিনীর জাহাজে তেরঙ্গা…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top